এক্সপ্লোর

Rekha Patra: রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগ, দেবাংশুর বিরুদ্ধে কমিশনে BJP

BJP At EC On Debangshu: সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারকে দেওয়া তথ্য কী করে পেয়ে গেল তৃণমূল? প্রশ্ন বিজেপির..

কলকাতা: ভোটের (Lok Sabha Election 2024) যত দিন এগিয়ে আসছে, ততই একের পর এক বিধি ভঙ্গের অভিযোগ উঠছে। শাসক ও বিরোধী দলগুলি প্রায় প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগের কাঠগড়ায় তুলে যাচ্ছে কমিশনে (Election Commission)। এবার বিজেপি প্রার্থী রেখা পাত্রের (Basirhat BJP Candidate Rekha Patra) ইস্যুতে, দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের নালিশ বিজেপির (BJP)।

চব্বিশের লোকসভা ভোটে অন্যতম ইস্যু উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। আর এবার বসিরহাটের হয়ে বিজেপির টিকিট পেয়েছেন রেখা পাত্র। আর যাকে দুদিন আগেই ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছেন তিনি। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের বাংলার এই কেন্দ্রটি অন্যতম হেভিওয়েট কেন্দ্র। আর সেই বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে নালিশ বিজেপির। ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার এর ফলে লঙ্ঘিত হয়েছে, অভিযোগ বিজেপির। সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারকে দেওয়া তথ্য কী করে পেয়ে গেল তৃণমূল? প্রশ্ন বিজেপির।

রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথী নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে আগেই বিঁধেছিল তৃণমূল কংগ্রেস। গত বৃহস্পতিবার, তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে রেখা পাত্রের স্বাস্থ্যকার্ডের স্ক্রিনশট শেয়ার করে আক্রমণ করে লেখা হয় হাতে নাতে ধরা পড়েছেন। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র যে খেলা খেলছেন, তা দ্বিচারিতার চরম! মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সব সুযোগ-সুবিধা উপভোগও করছেন। আবার দিল্লির জমিদারদের সঙ্গে সমঝোতাও করে চলছেন! প্রধানমন্ত্রী, পরের বার ওঁকে (রেখা পাত্র) ফোন করলে, অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে জেনে নেবেন। তাতে, আমাদের নেতাদের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী, কেন আয়ুষ্মান ভারতের মতো ব্যর্থ প্রকল্পকে ছাপিয়ে গেল, সেটা বুঝতে সাহায্য করবে। 

আরও পড়ুন, জলপাইগুড়িতে মৃত ৫ , আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর 

তৃণমূলের আক্রমণের দিনই গত বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এক্স হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। একই অভিযোগ তুলে জাতীয় তফশিলি কমিশন ও জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হন রেখা পাত্রর আইনজীবী। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ তুলে ঠোকা হয় নালিশ। বসিরহাটের বিজেপি প্রার্থীর আইনজীবী অভিযোগ করেন, দেবাংশু ভট্টাচার্য ফেসবুক অ্যাকাউন্টে রেখা পাত্রর স্বাস্থ্যসাথী সংক্রান্ত তথ্য, মোবাইল ফোন নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পোস্ট করেছিলেন। যা গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারকে খর্ব করেছে। যা ১৯৮৯ সালের তফশিলি জাতি ও উপজাতি আইনের নজরে অপরাধ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget