এক্সপ্লোর

নারদে দলীয় তদন্ত: তৃণমূলকে আক্রমণ বিজেপি-কংগ্রেসের, পাল্টা পার্থ

কলকাতা: ফৌজদারি অপরাধ, তাও কেন দলীয় তদন্ত? নারদ নিউজের স্টিংকাণ্ডে তৃণমূলের ঘোষণাকে আক্রমণ অরুণ জেটলির। সারদা থেকে নারদ, অভিযুক্ত দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরাসরি তৃণমূলনেত্রীকে নিশানা কংগ্রেস নেতা আনন্দ শর্মার। নারদের স্টিং অপারেশন নিয়ে তৃণমূলের দলীয় তদন্তের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। রাজ্যে এসে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। বললেন, ঘুষ তো ফৌজদারি অপরাধ। দলীয় তদন্ত করে কী হবে? দল বড়জোড় পদক্ষেপ নিতে পারে, কিন্তু আইনি ব্যবস্থা তো দল নিতে পারে না, যেটা পারে পুলিশ অথবা সিবিআই। নারদের স্টিং অপারেশন নিয়ে কেন্দ্রীয় সরকার যে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও পদক্ষেপ নেবে না, রবিবার তা বুঝিয়ে দিয়েছেন অরুণ জেটলি। পাশাপাশি, তৃণমূলের অনুদান-তত্ত্ব নিয়েও খোঁচা দিয়েছেন মোদী সরকারের অর্থমন্ত্রী। বললেন, স্টিংয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশ। তাঁর প্রশ্ন, অনুদান হলে, ওই টাকা কি নির্বাচন কমিশনকে কিম্বা ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো হয়েছে? উল্লেখ করা হয়েছে দাতার নাম? এদিন কলকাতায় এসে সারদা-নারদ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। প্রশ্ন তোলেন, কেন এখনও দলীয় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর কটাক্ষ, এখনও মমতা কোনও ব্যবস্থা নেননি। কারণ, তিনিই তো এই সিন্ডিকেটের মাথা, কী করে উনি ব্যবস্থা নেবেন? চক্রান্তের তত্ত্ব খাড়া করে শনিবার কংগ্রেস নেতা আহমেদ পটেল-সহ তিন বিরোধী দলের নেতার নাম টানেন পার্থ চট্টোপাধ্যায়। এর নেপথ্যে অন্য কৌশল খুঁজে পাচ্ছে কংগ্রেস। আনন্দ শর্মা বলেন, এটা অর্থহীন বিষয়। তৃণমূল নেতাদেরই তো ফুটেজে দেখা গিয়েছে। এটা হাল্কা করার জন্য অন্য দলের নেতাদের নাম নেওয়া হচ্ছে। কংগ্রেস-বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলীয় তদন্ত নিয়ে জেটলির খোঁচার জবাবে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, উনি নিজে করান না? মনে হলে তদন্ত করান। উনি তো অর্থমন্ত্রী। যেহতু দলকে সামনে রেখে করা হচ্ছে। তাই করা হচ্ছে। নির্বাচনী কাজে ৫০-৬০ লক্ষ কে জোগায়? তৃণমূল তৃণমূল না করে দেখুন। পাশাপাশি কংগ্রেসের আনা সিন্ডিকেট-রাজ নিয়ে কংগ্রেসকে পাল্টা দিয়েছেন পার্থ। বলেছেন, সিন্ডিকেটের মাথায় মমতা। ৬ বাই ৬ ঘরে থাকেন মমতা। বলে লাভ কী। বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করে পার্থ বলেন, যারা সনিয়াকে রাঁধুনি বলেছে, ইন্দিরাকে ডাইনি বলেছে, ওদের কাছে পতাকা বিক্রি করছে। ওদের কথায় লাভ কী? সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে প্রধান ইস্যু সেই দুর্নীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget