এক্সপ্লোর

West Bengal Election 2021: ঝাণ্ডার তলার ডাণ্ডা খুলে মারুন, হুমকি ঘিরে বিতর্ক

বনগাঁর বিজেপি নেতার বাস ভাঙার হুমকিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি হিংসা ছড়াতে চাইছে বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। আর বাস বন্ধ থাকায় দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ যাত্রীরা।

সমীরণ পাল, বনগাঁ: বনগাঁর বিজেপি নেতার বাস ভাঙার হুমকিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি হিংসা ছড়াতে চাইছে বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। আর বাস বন্ধ থাকায় দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ যাত্রীরা।

ঠিক কী নিয়ে বিতর্ক? রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল। অভিযোগ, অগ্রিম ভাড়া দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য বাস ভাড়া মেলেনি। তাই এবার বাস ভাঙচুরের হুমকি বিজেপি নেতার গলায়! আর যিনি হুমকি দিচ্ছেন, তিনি বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনস্পতি দেব। তাঁর হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। যা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

বিজেপির দাবি, বনগাঁ-দক্ষিণেশ্বর DN 44 রুটের বাস সংগঠনের কাছ থেকে ব্রিগেডে যাওয়ার জন্য বাস চাওয়া হয়েছিল। তার জন্য অগ্রিম ভাড়াও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, শেষ পর্যন্ত বাস দিতে অস্বীকার করা হয়। এরই প্রতিবাদে বনগাঁর বাটার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলছেন, ‘‘যদি তৃণমূল বাস পায় আর আমরা না পাই, তাহলে বনগাঁ সাংগঠনিক জেলায় একটা বাসও আস্ত থাকবে না ৷’’

শনিবার সন্ধেয় বনগাঁর মোতিগঞ্জ মোড়ে ব্রিগেড সমাবেশের সমর্থনে সভা ছিল বিজেপির। অভিযোগ, সেখানেই বাস ভাঙচুরের নির্দেশ দেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। মনস্পতি মঞ্চে বলেন, ‘‘আমি কর্মীদের বলে দিতে চাই, যদি তৃণমূল বাস পায় আর বিজেপি না পায়, তাহলে ঝাণ্ডার তলার ডাণ্ডা খুলে মারুন। একটা বাসের উইন্ডস্ক্রিন যেন আস্ত না থাকে। মালিক সংগঠন ঠিক করবেন আপনাদের বাস সুস্থ রাখবেন কি না ৷’’

উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, ‘‘গায়ের জোরে এসব করছে, বাস মালিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই কথা বলে হিংসা ছড়াতে চাইছে ৷’’

এদিকে, বিজেপির লোকজন বাস মালিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এই অভিযোগে রবিবার DN 44 রুটের বাস পরিষেবা বন্ধ রাখল মালিক সংগঠন। বাস মালিক অ্যাসোসিয়েশন, ডিএন ৪৪-এর সহ সভাপতি নারায়ণ ঘোষ বলেন, ‘হেনস্থা করা হয়েছে, তাই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি৷’

এদিকে বাস না পেয়ে নাজেহাল অবস্থা হয়েছে সাধারণ যাত্রীদের। রাজনৈতিক দলগুলির লড়াইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষকে কেন ভোগান্তির শিকার হতে হবে, প্রশ্ন তুলছেন অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget