এক্সপ্লোর

মোদির বিচক্ষণ নেতৃত্ব আর অমিত শাহের সক্রিয়তাতেই বিজেপির এই ঐতিহাসিক জয়, মন্তব্য রাজনাথের

দেশজুড়ে বিজেপি ঝড়ের মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লখনউ আসন থেকে রাজনাথ নিজেও দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন

নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষা কার্যত হুবহু মিলিয়ে কেন্দ্রে ফের নরেন্দ্র মোদির ঝড় চলছে। বৃহস্পতিবার ভোটগণনা পর্ব মাঝ পর্বে পৌঁছতেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে যে, ফের সরকার গঠন করবে এনডিএ-ই। যে জয়কে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন রাজনাথ সিংহ। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোদির বিচক্ষণ নেতৃত্ব আর অমিত শাহের সক্রিয়তাই এই জয়ের নেপথ্যে প্রধান ভূমিকা পালন করেছে। বৃহস্পতিবার ভোটগণনা পর্বের শুরু থেকেই দেশে মোদি ঝড়ের ইঙ্গিত ছিল। বেলা যত গড়িয়েছে, ততই চওড়া হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের হাসি। একের পর এক টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছি। ওঁদের অভিনন্দন জানিয়েছি লোকসভা ভোটে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোটের এই দুরন্ত জয়ের জন্য।' এরপরই রাজনাথের টুইট, 'লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে কৃতিত্ব প্রাপ্য মোদিজির বিচক্ষণ নেতৃত্ব, অমিত শাহের সক্রিয়তা এবং লক্ষ লক্ষ বিজেপি কর্মীর পরিশ্রমের।' স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন ভারত গঠনের লক্ষ্যে এবার ব্রতী হবেন মোদি। দেশজুড়ে বিজেপি ঝড়ের মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লখনউ আসন থেকে রাজনাথ নিজেও দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget