এক্সপ্লোর

Blast: খড়দায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় বোমাবাজি

Blast at Gosaba of South 24 Pargans before West Bengal Elections 2021. | গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী।

গোসাবা: বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচন কমিশন যতই অশান্তি রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুক না কেন, রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী। আহতদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।

ভোটের মুখে গোসাবায় বোমা বাঁধার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়। আহতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল। 

গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে গোসাবার বাদামতলা এলাকায়। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা দাবি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর জখম ৬ বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দার জ্যোতি কলোনি এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বোমাবাজি হয়। বোমা ফেটে একটি বাড়ির জানলার কাচ ভেঙে যায়। পরে রহড়া থানার পুলিশ এসে একটি কৌটো বোমা উদ্ধার করে।বোমাবাজির কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget