এক্সপ্লোর

South 24 Parganas Exit Poll 2023:মিটল ভোট, কার দিকে ঝুঁকে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ? কী বলছে সি ভোটারের বুথফেরত সমীক্ষা?

South 24 Parganasএদিন বিকেল ৪টে পর্যন্ত যে রকম ভোট হয়েছে, তার ভিত্তিতে সি ভোটারের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনার মোট ৮৫টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৯ থেকে ৬৯ টি আসন পেতে পারে তৃণমূল।

কলকাতা: তুমুল অশান্তি ও হিংসার পর শেষ হল পঞ্চায়েত ভোট  (Panchayat Election 2023)। কার দখলে যাবে বাংলার পঞ্চায়েত? ফল জানা যাবে ১১ জুলাই। তবে তার আগে, বুথফেরত সমীক্ষা ( C Voter Exit Poll) থেকে গ্রামবাংলার জনমত বোঝার চেষ্টা করল বিশিষ্ট আন্তর্জাতিক সংস্থা সি ভোটার। এদিন বিকেল ৪টে পর্যন্ত যে রকম ভোট হয়েছে, তার ভিত্তিতে সি ভোটারের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas Zilla Parishad) মোট ৮৫টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৯ থেকে ৬৯ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৪ থেকে ২০টি। বাম-আইএসএফ ও কংগ্রেসের জোটের ভাগ্যে আসতে পারে ১-৫টি আসন। একথা অস্বীকার করার উপায় নেই যে প্রত্যেক সমীক্ষার মতোই এই বুথফেরত সমীক্ষাও ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। কোনও ক্ষেত্রে ফলাফল মিলতে পারে, কোনও ক্ষেত্রে সমীক্ষা রিপোর্টের সঙ্গে বাস্তব ফলাফলের কোনও মিল নাও থাকতে পারে। কারণ গণতন্ত্রে শেষ কথা বলেন মানুষই।     

বিশদ...
গত বার অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে মোট আসনসংখ্যা ছিল ৮১। সে বার বিরোধী শিবির কোনও খাতাই খুলতে পারেনি। সব কটি আসনই জিতে নিয়েছিল তৃণমূল। বস্তুত, দক্ষিণ ২৪ পরগনা বরাবরই রাজ্য়ে শাসকদলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে এই দক্ষিণ ২৪ পরগনারই ভাঙড় থেকে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী নৌশাদ সিদ্দিকি জিতে আসার পর ছবিটা কিছুটা হলেও বদলাতে পারে বলে ধারণা ছিল বিশেষজ্ঞদের। এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই যে কটি এলাকা অশান্তি ও হিংসার জন্য বার বার শিরোনামে এসেছে, তার অন্যতম ছিল ভাঙড়। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে সেখানে প্রাণহানি রোখা যায়নি। এদিনও একাধিক অশান্তির ঘটনা শোনা গিয়েছে দক্ষিণবঙ্গের এই জেলা থেকে। শেষমেশ কী হবে, তৃণমূল আদৌ নিজের ঘাঁটি ধরে রাখতে পারবে কিনা তা অবশ্য় জানা যাবে ১১ জুলাই।   

সমীক্ষার খুঁটিনাটি...
আজ অর্থাৎ ভোটের দিন ২০টি জেলা পরিষদের ১৩ হাজার ২৮৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। বিকেল ৪টে পর্যন্ত করা সমীক্ষায় যা উঠেছে এসেছে, তার ভিত্তিতেই সার্ভের ফলাফল তুলে ধরেছে তারা। এই বুথফেরত সমীক্ষায় মার্জিন অফ এরর প্লাস মাইনাস পাঁচ শতাংশ। কিন্তু জনমত সমীক্ষা হোক বা বুথফেরত সমীক্ষা, গণতন্ত্রে শেষ কথা হল মানুষ ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কী রায় দিয়েছেন। আর সেটা একমাত্র তিনিই জানেন। তাই বাক্স কিংবা যন্ত্র খুললে তবেই বোঝা যায়, মানুষ কী চেয়েছেন। এই বুথফেরত সমীক্ষার সঙ্গে এবিপি আনন্দর এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন:লাশের সারি বাংলায় ! ৬০ নয় মাত্র ১৫ হাজার বুথে হাজির ছিল কেন্দ্রীয় বাহিনী, জানালেন রাজীব সিনহা

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget