এক্সপ্লোর

Calcutta High Court:ভোটগণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Poll Counting Election 2024:ভোটগণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের।

সৌভিক মজুমদার, কলকাতা: ভোটগণনার (Poll Counting 2024) কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court On Workers Of Poll Counting)। কমিশনের গাইডলাইন মেনে কাজে লাগাতে হবে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 'অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা যাতে গণনার টেবিলের কাছে না যান তা নিশ্চিত করতে হবে কমিশনকে', গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চাইছে কমিশন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।

ভোটগণনার প্রস্তুতি শুরু...
আগামীকাল লোকসভা ভোটের ফলপ্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম। নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে গণনার কথা মাথায় রেখে। গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। এর বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকছে বলেও খবর। এই রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। 

রাজ্যে যে ছবি...
এবার নির্বাচন ঘোষণার দিন থেকেই হিংসা ও অশান্তি কড়া হাতে দমনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার পরও, গত পঞ্চায়েত ভোটের রক্তপাতের স্মৃতি এবারও কি পুরোপুরি এড়ানো গেল ৭ দফার লোকসভা ভোটে কম-বেশি প্রায়ই হিংসার অভিযোগ সামনে এসেছে। এমনকি ভোট মেটার পরও বাংলায় আতঙ্কের রেশ স্পষ্ট। সপ্তম ও শেষদফার ভোটের দিনই খুন হতে হল নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া-সহ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কী হবে? নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এসবের মধ্য়ে আবার তেতে ওঠে সন্দেশখালি। এদিন পুলিশি অভিযান ঘিরে ফের জ্বলে ওঠে ওই এলাকা। অভিযোগ, ভোটের দিন পুলিশকে মারধর করা হয়েছে। আজ, সোমবার, সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ পৌঁছয়। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে।

আরও পড়ুন:রাজ্যে লোকসভা নির্বাচনের সমাপ্তি, শেষ দফায় ভোটদানের হার কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget