এক্সপ্লোর

Election Commission: করোনা আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার, বাড়িতে থেকেই করছেন কাজ

নির্বাচন কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার সুশীল চন্দ্র ও রাজীব কুমারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।  পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে।


নয়াদিল্লি ও কলকাতা: করোনাভাইরাস আক্রান্ত খোদ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।  সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরা বাড়িতে থেকেই কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে। 
গত ১৩ এপ্রিল সুনীল অরোরার জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন সুশীল চন্দ্র।  বাড়িতে থেকেই কার্যভার গ্রহণ করেছিলেন তিনি। তখনই তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। কমিশনের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। 

নির্বাচন কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার সুশীল চন্দ্র ও রাজীব কুমারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।  পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে। সেইসঙ্গে নির্বাচন কমিশনে একজন কমিশনার কম রয়েছেন। কারণ, সুশীল চন্দ্র নির্বাচন কমিশনারের পদ থেকে মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। 
এর আগে জানা গিয়েছিল, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও ৩০ জনের মতো কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল বড় সমাবেশে লাগাম টেনেছে।  করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কলকাতা শহরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট প্রচার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন জেলাতেও যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। তবে ২৬ এপ্রিল একটি 'সিম্বলিক মিটিং' করবেন মমতা।

বামেরা ইতিমধ্যেই প্রচারে বড় সভা-সমাবেশ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী এ রাজ্যে তাঁর যাবতীয় সভা বাতিল করেছেন।

বড় জমায়েত  না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপিও। পরিবর্তে আগামী দফাগুলিতে ছোটো ছোটো সভা করা হবে বলে জানানো হয়েছে দলের তরফে। সেখানে পাঁচশো জন মতো জমায়েতের অনুমতি দেওয়া হবে।

এরইমধ্যে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হয় তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে একটি চিঠি জমা দেন তৃণমূলের প্রতিনিধিরা। উল্লেখ্য, তৃণমূল নেত্রী গতকালও এক দফায় ভোট সেরে ফেলার আর্জি জানিয়েছিলেন কমিশনের কাছে।

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget