এক্সপ্লোর

পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, অপসারিত উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার, দক্ষিণের জেলাশাসক

কলকাতা: পঞ্চম দফা ভোটের আগে ফের কড়া নির্বাচন কমিশন। সরানো হল উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি বি সেলিমকে।   বিরোধীদের অভিযোগ, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট করাতে যা যা করা উচিত, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের তাতে গাফিলতি, খামতি রয়েছে। কিছু ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগও তোলে বিরোধীরা। এই সব অভিযোগ খতিয়ে দেখে, পঞ্চম দফা ভোটের মুখে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের।   উত্তর ২৪ পরগনার নতুন পুলিশ সুপার হলেন আনাপ্পা ই। তিনি ছিলেন শিলিগুড়ির সুপারিটেনডেন্ট অফ রেলওয়ে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলাশাসক অবনীন্দ্র সিংহ। তিনি ছিলেন শিক্ষা দফতরের কমিশনার।   আগেও বদলির সময় যেভাবে অপসারিত অফিসারদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্ষেত্রেও সেই একইভাবে দক্ষিণ ২৪ পরগনার অপসারিত জেলাশাসকের পাশে দাঁড়িয়েছেন তিনি। মমতা বলেন, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ভাল ছিলেন।   এর আগে, একজন জেলাশাসক ও পাঁচজন পুলিশ সুপারকে সরিয়েছে নির্বাচন কমিশন। একাধিক আইসি-ওসিকেও সরিয়েছে তারা। এবার উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অপসারিত। তাৎ‍পর্যপূর্ণ বিষয় হল, এই দুই জেলাই তৃণমূলের গড় বলে পরিচিত। কিন্তু, ভোটের একেবারে মুখে এসে পুলিশ সুপার, জেলাশাসকদের সরিয়ে দিলেই কি ভয়মুক্ত পরিবেশে ভোট করানো যাবে?   অনেকের মনেই এই প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শোনার পর। তিনি বলেছিলেন, যাকে সরাবে সেও আমার অফিসার, যাকে আনবে সেও আমার...মাইন্ড সেট চেঞ্জ করা যাবে না।   রাজনৈতিক পক্ষপাতের উপর উঠে প্রশাসন সার্বিকভাবে কি মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার সাহস দেখাবে? উত্তর কয়েকদিনের মধ্যেই মিলবে।    

সেরা শিরোনাম

Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে

ভিডিও

Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget