এক্সপ্লোর

Dilip Ghosh Controversy : 'শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই?' মন্তব্য-বিতর্কে কী জবাব দিলীপের?

Dilip Ghosh Reacts To the Controversy : 'শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই?' সরব দিলীপ

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ভোটের প্রচারে বেরিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ( TMC ) । আসন্ন লোকসভা ভোটে ( Loksabha Poll 2024 ) নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে লড়াই করতে নেমেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর প্রচারে নেমেই মমতা - অভিষেককে নিয়ে  'আপত্তিকর' মন্তব্য করে বিতর্কে তিনি। দলও তাঁকে শো-কজ করেছে। এই পরিস্থিতিতে কী বলছেন দিলীপ নিজে ? এই পরিস্থিতিতে তিনি পাল্টা ব্যাট চালিয়েছেন, প্রশ্ন তুলেছেন, 'কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন?'

বুধবার সকালে  প্রাতঃকালীন প্রচারে বেরিয়েই ফের মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বললেন,  ' আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভণিতা করে, অন্যায় করে, আমি তার সামনে বলি। মাননীয় মুখ্যমন্ত্রী যাঁর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত ঝগড়া নেই, যাঁর সম্বন্ধে আমার মনে কোনও ক্লেশ নেই... উনি লোককে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত। দিলীপ আরও বলেন, ' মুখ্যমন্ত্রী যে ভাবে মানুষকে বিভ্রান্ত করেন, আমি তার প্রতিবাদ করেছি। কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। 
শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই?  শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?'

মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ও অসম্মাননজক মন্তব্যের প্রতিবাদে এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে।  অভিযোগ প্রমাণিত হলে বিজেপি প্রার্থীকে শোকজ করা হতে পারে। দিলীপ ঘোষ এ বিষয়ে জানান, অফিসিয়াল চিঠির উত্তর অফিসিয়ালি দেব।

শুধু তৃণমূল নয়, দিলীপের এই মন্তব্যে ক্ষুব্ধ তাঁর নিজের দলও। নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চিঠিতে বলে হয়েছে, 'এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি' ।  

আরও পড়ুন :

'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

 

 

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget