এক্সপ্লোর

Bengal Violence: তৃণমূল কর্মীদের ধারাল অস্ত্রের কোপ, কাঠগড়ায় বিজেপি

তৃণমূলের অভিযোগ, গতকাল, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় তাদের তিন কর্মীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

পূর্ব বর্ধমান: কাটোয়ার করোজ গ্রামে তিন তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ। হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় তাদের তিন কর্মীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হন দুই তৃণমূল কর্মী।

স্থানীয় সূত্রে খবর, আহতদের গতকাল রাতেই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, ওই এলাকায় তাদের কোনও সংগঠনই নেই।

সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি বিভিন্ন জেলায়। বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম ২ মহিলা-সহ চার বিজেপি কর্মী। তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল ওন্দার বড়কোলা গ্রাম। অভিযোগ, গতকাল রাতে গ্রামে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মহিলা কর্মীরাও রেহাই পাননি বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, বিজেপির আদি ও নব্যের লড়াইয়ের জেরেই এই ঘটনা।

আবার আলিপুরদুয়ার শহর লাগোয়া মথুরা এলাকায় তৃণমূলের বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খুনে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গতকাল রাত ১টা নাগাদ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বুথ সভাপতি দীপক রায়। অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি আটকে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম তৃণমূল নেতাকে বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

একই ছবি ইংরেজবাজারে। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নেতাজি কলোনি।সংঘর্ষে আহত উভয়পক্ষের ৫ জন। ভোটের পর ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল নেতাজি কলোনি এলাকা। গতকাল থেকে দফায় দফায় দু’ পক্ষের সংঘর্ষ বাধে।তৃণমূল কর্মীর বাড়ি, দোকান ভাঙচুর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget