এক্সপ্লোর

Election 2024:সবুজে ভরা, পরিবেশ বান্ধব এক পোলিং বুথ! আইএএস অফিসারের পোস্ট ঘিরে চাঞ্চল্য

Eco Friendly Polling Booth:তামিলনাড়ুতে সবুজে ভরা একটি পোলিং বুথের হদিস দিলেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। অভিনবত্ব এবং পরিবেশ বান্ধব হওয়ার সুবাদে নেটপাড়ায় এর মধ্যেই আলোড়ন তৈরি করে ফেলেছে তামিলনাড়ুর এই বুথ।

নয়াদিল্লি: ভোট মানে যন্ত্রপাতি, দিস্তা দিস্তা কাগজ, কালি! বুথের মধ্যে একাধিক মানুষ, বাইরে লাইনে দাঁড়িয়ে ভোটার। কম-বেশি এই ছবি চেনা হলেও তামিলনাড়ুতে সবুজে ভরা একটি পোলিং বুথের হদিস দিলেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। অভিনবত্ব এবং পরিবেশ বান্ধব হওয়ার সুবাদে নেটপাড়ায় এর মধ্যেই আলোড়ন তৈরি করে ফেলেছে তামিলনাড়ুর এই বুথ।

বিশদ...
বুথটি তামিলনাড়ুর তিরুপাথুর জেলার। নাম দেওয়া হয়েছে 'গ্রিন পোলিং বুথ।' কেন এই নাম? সেটা একঝলক দেখলেই বোঝা সম্ভব। বুথের বাইরে থেকে ভিতর, সর্বত্র সবুজ গাছগাছালিতে দিয়ে মোড়ানো। তামিলনাড়ু ক্লাইমেট চেঞ্জ মিশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভাবে বুথটি সাজিয়ে তুলেছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। তবে এটি অনন্য নয়। গোটা রাজ্যে এরকম দশটি বুথ সাজানো হয়েছিল। তীব্র গরমে যখন নির্বাচন চলছে তখন একদিকে এই ধরনের বুথ ছায়া দেবে, অন্য দিকে সুন্দর ভাবে সাজিয়েও তোলা যাবে। 

কী ভাবে সাজানো হয়েছিল?
বাঁশপাতা এবং নারকেল দিয়ে এমন ভাবে বুথটি সাজানো হয়েছিল যাতে ভোট দিতে এসে মানুষ তার ছায়ায় জিরোতে পারেন। লক্ষণীয় বিষয়, এক্ষেত্রে এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে সবটাই পরিবেশ বান্ধব থাকে। কোনও দূষণ না ছড়ায়। কলা ও তালপাতা দিয়ে ভোটারদের স্বাগত জানানোর আয়োজনও করা হয়। এটি করার সময় ঐতিহ্যের কথা মাথায় রেখেছিলেন আয়োজকরা। সব থেকে বড় বিষয়, এখানে কোনও ফ্লেক্স ব্যানার ব্যবহার করা হয়নি। কাপড়ের উপর ব্যানারের শব্দগুলি লেখা হয়েছিল। প্লাস্টিক বর্জ্য় কমানো এবং টেঁকসই বিষয়টি ধরে রাখতেই সব ভাবনা। পুরো পোলিং বুথের ভিডিও শেয়ার করেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। তার পর থেকে ইন্টারনেটে সাড়া পড়ে যায়। এই ভাবেও পোলিং বুথ সাজানো সম্ভব? আয়োজকদের বার্তা ছিল একটাই। প্রত্যেকদিনের কাজকর্মে পরিবেশবান্ধব থাকার বার্তা যেন পৌঁছে দেওয়া যেতে পারে। তাঁদের উদ্যোগে বিপুল প্রশংসা করেছেন নেটিজেনরা। 

আরও পড়ুন:সব থেকে বেশি GI ট্যাগ কোন রাজ্যে জানেন? কেনই বা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget