এক্সপ্লোর

Arambagh Loksabha Election Result: প্রার্থী বদলেও আরামবাগে জয়ী তৃণমূল, আসন ধরে রাখতে সফল হল জোড়াফুল

Arambagh Election Result: এবছর লোকসভা নির্বাচনে আরামবাগে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে প্রার্থী করেনি তৃণমূল।

আরামবাগ: লোকসভা নির্বাচনে আরামবাগে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ৭ লক্ষ ১২ হাজার ৫৮৭ ভোটে জয়ী হয়েছেন মিতালি। ৬ হাজার ৩৯৯ ভোটে পরাজিত করেছেন বিজেপি-র অরূপকান্তি ডিগরকে। সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র তৃতীয় স্থানে রয়েছেন। তিনি মোট ৯২ হাজার ৫০২ ভোট পেয়েছেন। (Arambagh Loksabha Election Result)

এবছর লোকসভা নির্বাচনে আরামবাগে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে প্রার্থী করেনি তৃণমূল। সেই নিয়ে শাসকদলের অন্দরেই টানাপোড়েন শুরু হয়। টিকিট না পেয়ে প্রকাশ্যে যেমন অসন্তোষ প্রকাশ করেন অপরূপা, তেমনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তাঁকে উঠতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন। সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন অপরূপা। (Arambagh Election Result) 

২০০৯ সাল থেকে আরামবাগ লোকসভা আসনটি সংরক্ষিত। হুগলি জেলার ছয়টি বিধানসভা আসন, হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা নিয়ে গঠিত আরামবাগ লোকসভা কেন্দ্র। 

আরও পড়ুন: Abhishek Banerjee Victory Margin: নির্বাচনের ময়দানেও 'ডায়মন্ড মডেল', ৬ লক্ষ ৫৮ হাজার ভোটে এগিয়ে অভিষেক

১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আরামবাগের সাংসদ ছিলেন ফরোয়ার্ড ব্লকের অমিয়নাথ বসু। ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সিপিআই-এর মনোরঞ্জন হাজরা। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত জনতা দলের দখলে ছিল আরামবাগ লোকসভা কেন্দ্র। এর পর ১৯৮০ থেকে ২০১৪ সাল পর্যন্ত একটানা সেখানে সিপিএম-এর আধিপত্য ছিল। রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অনিল বসুই ১৯৮৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত আরামবাগের সাংসদ ছিলেন। আরামবাগ থেকেই প্রথম সাংসদ নির্বাচিত হন অনিল। তাঁর পর পাঁচ বছর আসনটি দখলে রেখেছিলেন শক্তিমোহন মালিক।

২০১৪ সালে আরামবাগ আসন থেকে অপরূপা পোদ্দারকে প্রার্থী করে তৃণমূল। সেবার সিপিএম-এর শক্তিমোহনকে ৩ লক্ষ ৪৬ হাজার ভোটে পরাজিত করেন অপরূপা। ২০১৯ সালেও পুনরায় ওই আসন থেকে নির্বাচিত হন তিনি। সেবার বিজেপি-র তপনকুমার রায়কে পরাজিত করেন অপরূপা। কিন্তু ২০২৪ সালে তাঁকে আরামবাগে টিকিট দেয়নি তৃণমূল। সেই নিয়ে প্রকাশ্যে ক্ষোভও উগরে দিতে দেখা যায় অপরূপাকে।

রাজ্যে ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে। কংগ্রেস একটিতে এগিয়ে রয়েছে। এদিনের জয়ের কৃতিত্ব বাংলার মানুষকেই দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, বাংলাবিদ্বেষী আচরণের জন্যই বিজেপি-কে মানুষ উচিত শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। মমতা জানিয়েছেন, এই ফলাফল কেন্দ্রে I.N.D.I.A জোটের হাত শক্ত করবে। এখন থেকে আর ইচ্ছে মতো বিল পাস করতে পারবে না বিজেপি। ইডি, সিবিআই-কেও যেমন ইচ্ছে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে তাঁরাও পাল্টা জবাব দিতে তৈরি থাকবেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget