এক্সপ্লোর

Loksabha Elections 2024: মুখোমুখি বাম ও তৃণমূলের মিছিল, মনোনয়ন জমা কেন্দ্র করে তুলকালাম আলিপুরে

Loksabha Elections 2024: বাম ও তৃণমূলের মিছিল মুখোমুখি হওয়ার জেরে তীব্র উত্তেজনা ছড়াল আলিপুরের গোপালনগর এলাকায়। একে অপরের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে বচসা শুরু করেন বাম ও তৃণমূল কর্মীরা।

কলকাতা: বৃহস্পতিবার সকালে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মিছিল করে আলিপুরের (Alipore) সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র (Nomination) জমা দিতে যাচ্ছিলেন বাম জোটের (Left front) পাঁচ প্রার্থী। হাজরা মোড় থেকে শুরু হওয়া ওই মিছিলে ছিলেন সিপিএমের (CPI(M)) চার প্রার্থী কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সায়রা শাহ হালিম, যাদবপুরের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ডহারবার লোকসভার প্রতীউকর রহমান ও মুথরাপুর লোকসভা কেন্দ্রের শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের জন্য আলিপুর সার্ভে বিল্ডিংয়ে এবং দক্ষিণ ২৪ পরগনার বাকি কেন্দ্রগুলির জন্য আলিপুরে অবস্থিত জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল বাম জোটের প্রার্থীদের।

বৃহস্পতিবার সকালে পাঁচ প্রার্থীদের নিয়ে বাম কর্মী-সমর্থকরা হাজরা মোড় থেকে বিশাল মিছিল করে আলিপুরের গোপালনগরে পৌঁছলে সেখানে তাঁদের মুখোমুখি হয় উল্টো দিক থাকা আসা তৃণমূলের মিছিল। আর দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ঢুকতেই শুরু হয় অশান্তি। বাম কর্মী-সমর্থকদের অভিযোগ, মুখোমুখি হওয়ার পরেই তাঁদের মিছিল লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তাদের মিছিলকে দেখতে পেয়েই চোর স্লোগান দিতে থাকে বামেরা। উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। নিমিষের মধ্যে তুলকালাম লেগে যায় ওই এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: Mamata Purulia Meeting: 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী', পুরুলিয়ায় জনসভায় তোপ মুখ্যমন্ত্রীর

এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার কটাক্ষ করে বলেন, হার নিশ্চিত বুঝে নিজেদের অস্তিত্ব জানান দিতেই গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল সিপিএম। কিন্তু, প্রশাসন সেই চেষ্টা ব্যর্থ করেছে। অন্যদিকে বাম ও সিপিএম নেতাদের অভিযোগ, তাদের পক্ষে পরিস্থিতি খারাপ দেখে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল তৃণমূলের কর্মী ও সমর্থকরা। কিন্তু, তাতে তারা সফল হয়নি। আশাকরি মানুষ এই ধরনের যোগ্য জবার দেবেন ওদের। সবকিছুর বিচার করবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Loksabha Election 2024 : এবার রাহুলকে নিশানা অগ্নিমিত্রার, 'কেন অধীরের প্রচারে এলেন না বাংলায়?' সেটিং প্রশ্নে সরব

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget