এক্সপ্লোর

Lok Sabha Election 2024: প্রচারে গিয়ে পদ্মফুল উপহার পেলেন লকেট! সেই ফুল দিয়েই পুজো বিজেপি প্রার্থীর

Hooghly: ধনেখালি বিধানসভা এলাকায় ভোট-প্রচারে দিনভর স্কুটিতে চেপে ঘুরেছেন তিনি। এলাকার একাধিক মন্দিরে পুজো দিয়েছেন, সেরেছেন জনসংযোগ।

সোমনাথ মিত্র, হুগলি: পদ্মপ্রার্থীকে পদ্মফুল উপহার গ্রামের মহিলাদের। প্রচারে বেরিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পদ্মফুল উপহার পেলেন, দিলেন গ্রামের মহিলারা। সেই ফুল দেবতার পায়ে দিয়ে ধনেখালিতে প্রচার শুরু করলেন লকেট চট্টোপাধ্যায়। আর সেই প্রচারে লকেটের সঙ্গী স্কুটি। ধনেখালি বিধানসভা এলাকায় ভোট-প্রচারে দিনভর স্কুটিতে চেপে ঘুরেছেন তিনি। এলাকার একাধিক মন্দিরে পুজো দিয়েছেন, সেরেছেন জনসংযোগ।  

দলীয় কর্মীর মোটরবাইকে সওয়ার হয়ে ধনেখালি বিধানসভার গুড়াপ অঞ্চলের বিখ্যাত পতিদুর্গা মন্দিরে উপস্থিত হন বিজেপি প্রার্থী। ওই মন্দিরে ঢোকার সময় এক মহিলা বিজেপি প্রার্থী লকেটের হাতে পদ্মফুল তুলে দেন। আর সেই ফুল ওই মন্দিরেই ঠাকুরের পায়ে নিবেদন করেন লকেট চট্টোপাধ্যায়। ধূপ-মোমবাতি জ্বালিয়ে পুজো দেন তিনি। এরপর বাইরে বেরিয়ে ভোট-প্রচার ও জনসংযোগ সারেন তিনি। তারপরে হাজিপুর এলাকায় মা সিদ্ধেশ্বরী মন্দিরে উপস্থিত হন লকেট। এখানেও বহু বাসিন্দা লকেট চট্টোপাধ্যায়ের হাতে পদ্ম ফুল তুলে দেন। এরপর মন্দিরে ঢুকে করে শিবের মাথায় দুধ, গঙ্গা জল ঢেলে পুজো দেন বিজেপি প্রার্থী।                              

এইদিন দলীয় কর্মীর স্কুটিতে চেপে  এক গ্ৰাম থেকে অন্য গ্ৰামে ঘুরে বেড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। কংসারিপুর গ্রামে পৌঁছে স্থানীয় হরিতলায় পুজো দিয়ে জনসংযোগ করেন। পাশাপাশি ভাস্তারা এলাকায় 'মা ভবতারিণী' মন্দিরেও উপস্থিত হয়ে পুজো দেন লকেট চট্টোপাধ্যায় (BJP Candidate Locket Chatterje)।                            

লকেট জানান, 'মানুষের হাত থেকে পদ্ম ফুল নিয়ে সেই পদ্মফুল ঠাকুরের চরণে দিয়েছি সেই অনুভূতি আলাদা। নরেন্দ্র মোদিকে বাংলার মানুষ হৃদয় থেকে চাইছে। মানুষের আশীর্বাদ অফুরন্ত।'

এবার হুগলি লোকসভা আসনে (Hooghly Lok Sabha Seat) তারকাদের লড়াই। একদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। দুই প্রার্থীই জমিয়ে প্রচার সারছেন। এর আগে ঘুগনি বিলি করেছেন রচনা। এদিন পদ্মফুল উপহার পেলেন লকেট।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই বা প্রধানমন্ত্রী আসতে বাধা দিল কে, ঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শন প্রসঙ্গে কড়া অভিষেক


  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget