এক্সপ্লোর

Mamata Banerjee: 'ভোটের পরে তো সব ভুলে যান', চা শ্রমিকদের নালিশে রেগে গেলেন মমতা?

Mamata Banerjee, Jalpaiguri News: মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভাব-অভিযোগ তুলে ধরেন চা-শ্রমিকরা।

অনির্বাণ বিশ্বাস, রাজা চট্টোপাধ্যায় এবং অনির্বাণ বাগচী, জলপাইগুড়ি:  চা বলয়ের মন জিততে জনসংযোগের হাতিয়ার- দু'টি পাতা একটি কুঁড়ি? বাগানে চা পাতা তুললেন, দোকানে চা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভাব-অভিযোগ শুনলেন শ্রমিকদের। 

আর সেই সময়ই মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নালিশ জানালেন চা শ্রমিকরা। তাঁরা বলেন, ভোট মিটলেই নেতারা সব ভুলে যান। ভোটের পর রাস্তা সারানো নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে অভিযোগ করলেন চা বাগানের শ্রমিকরা। যা করেছি, আমরাই করেছি, আর কেউ করেনি - অভিযোগ অস্বীকার করে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা অভিযোগ করলেন কেন্দ্রীয় বঞ্চনার।                                         


এরপর চালসায় জনসংযোগে বেরিয়ে চা দোকানে ঢুকে মুখ্যমন্ত্রী বানালেন চা, খাওয়ালেনও সকলকে। তাছাড়া, বুধবার সকালে, জলপাইগুড়ির চালসার হোটেল থেকে বেরিয়ে আইভিল চা বাগানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর দেখা হয় স্কুল পড়ুয়াদের সঙ্গে। পরে আইভিল বাগানে চা পাতা তোলেন মুখ্যমন্ত্রী।                                           


ঠিক যে ছবি দেখা গিয়েছিল গত ডিসেম্বরে। সেই সময় মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভাব-অভিযোগ তুলে ধরেন চা-শ্রমিকরা। সেই সময় মমতা বলেছিলেন, বিজেপি সরকার ছোট ছোট বাগানগুলি বন্ধ করে দিয়েছে। আমরা আজ বৈঠকে বসছি। এদিন তিনি বলেন, 'এখন ভোটের আগে কিছু বলতে পারছি না। এখন আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু আছে।  সব হবে। আমি তো আসা-যাওয়া করি।' 

আরও পড়ুন, 'কামারের ঘা যেদিন মারব সিধে হয়ে যাবে', ফের বেলাগাম দিলীপ

তবে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'ঠিক কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেসেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটি NGO এক হাজার মশারি দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন'।      

প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়িতে বহু ব্যক্তিগত চা বাগান বন্ধ। কাজ হারিয়েছেন ১০ লক্ষ শ্রমিক। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে 'চায় পে চর্চা' শুরু করেন নরেন্দ্র মোদি। ২৪-এর মহাযুদ্ধের আগে ফের চর্চায় চা শ্রমিকরা। 

 

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget