এক্সপ্লোর

Kunal Ghosh: সুদীপ-নয়নার সঙ্গে চা-আড্ডায় কুণাল, কী খেলেন? কী কথা? বললেন নিজেই

Kunal meet Sudeep: আড্ডার সময় কী কী খাওয়া হয়েছে তারও সবিস্তার বিবরণ দিয়েছেন কুণাল। তাঁদের আড্ডায় যে তাপস রায়ের প্রসঙ্গ উঠে এসেছে সেটাও জানিয়েছেন কুণাল

কলকাতা: প্রবল ক্ষোভ, তীব্র বিষোদ্গার। আড়ালে-আবডালে নয়, খোলাখুলি সংবাদমাধ্যমের সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কুণাল ঘোষ। সেই ঘটনার জেরেই দলের তরফে শোকজ-চিঠিও পান তিনি। এরই মধ্যে চায়ের আড্ডার আমন্ত্রণ। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে আমন্ত্রণ করেন কুণাল ঘোষকে। সন্ধে সাতটার সময় সেই বাড়িতে যান কুণাল। সেই আড্ডায় কি ক্ষোভ মিটল?

বেরিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh on Sudeep Banerjee) বলেন, 'পার্টি একটাই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায়। পরিবারের নাম তৃণমূল কংগ্রেস। কিছু ইস্যু ছিল। আজ দুপুরের পরে বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন। কিছু বিষয়ে আমাদের কথা হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় চা খাওয়ার আমন্ত্রণ করেন। সেই কারণেই আসা। সুদীপ দা, নয়না বৌদি ছিলেন, কথা হয়।' কী কথা হয়েছে? সেই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, 'ছোটখাট কিছু মেরামতি, আমাদের দরকার ভুল বোঝাবুঝি কমিয়ে আনা-সেরকম কিছু ইস্যু নিয়ে কথা হয়।'

আড্ডার সময় কী কী খাওয়া হয়েছে তারও সবিস্তার বিবরণ দিয়েছেন কুণাল। তিনি বললেন, 'নয়নাদি জানেন আমি নাড়ু খেতে ভালবাসি, তাই আলাদা একটি ট্রে-তে নাড়ু রেডি ছিল। ফিশফ্রাই ছিল, দুইরকম সন্দেশ ছিল, একটা ঘরোয়া চা চক্রে যেরকম থাকে।'

তাঁদের আড্ডায় যে তাপস রায়ের প্রসঙ্গ উঠে এসেছে সেটাও জানিয়েছেন কুণাল। তিনি বললেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে তিনিও চাননি তাপস চলে যাক।' যদিও এই বিষয়ে সবিস্তারে কিছু বলতে চাননি কুণাল ঘোষ।

কথা প্রসঙ্গে তাপস রায়ের (Tapas Roy Resigns) বিষয়টিও ফের তোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'তাপসদার কাছে সকালে আমি আর ব্রাত্য বসু কিছু অনুরোধ করেছিলাম। তিনি যদি ইস্তফা দিয়েও থাকেন। যদি তাঁর মনে হয় কোনও সমস্যা হয়েছে। তিনি কিছুদিন ছুটি কাটিয়ে নিন, বিশ্রামে থাকুন। দয়া করে কোনও বিপক্ষ দলে যোগদান করবেন না।'

এদিনের চা-আড্ডার বিষয়টি নিয়ে সকালে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বলেছিলেন, 'আমরা একটা পরিবার। পরিবারে চেঁচামেচি হতে পারে। কেউ রেগে যেতে পারে। আবার একত্রিত হলে মিটে যায়। এই পরিবারকে ভাঙা অসম্ভব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget