এক্সপ্লোর

ষষ্ঠ দফাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছি, বিরোধীরা দলনেতা ঠিক করতে বৈঠক করবে: অমিত শাহ

শেষ দফা ভোটের আগে চূড়ান্ত আত্মবিশ্বাসী অমিত শাহ। ষষ্ঠ দফা পর্যন্ত ভোট হয়েছে ৪৮৪টি লোকসভা আসনে। তার সিংহভাগই নাকি গিয়েছে বিজেপির ঝুলিতে।

নয়াদিল্লি: শেষ দফা ভোটের আগে চূড়ান্ত আত্মবিশ্বাসী অমিত শাহ। ষষ্ঠ দফা পর্যন্ত ভোট হয়েছে ৪৮৪টি লোকসভা আসনে। তার সিংহভাগই নাকি গিয়েছে বিজেপির ঝুলিতে, দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর।

শেষ দফায় ভোট হবে বিহার, বাংলা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের ৫৯টি লোকসভা আসনে। ভোট হবে বারাণসী, পাটনা সাহিব, চণ্ডিগড়, যাদবপুরের মতো নজরকাড়া আসনে। শেষ দফাতেই ভাগ্য নির্ধারণ হবে খোদ নরেন্দ্র মোদির। বারাণসীতেও ভোট আগামী রবিবার। সপ্তম ও শেষ দফার আগে এখনও হাতে রয়েছে ৭২ ঘণ্টা। এরই মধ্যে মোদির সুপার কনফিডেন্ট সেনাপতি দাবি করে বসলেন, ষষ্ঠ দফাতেই তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলেছে। যার অর্থ দেশের ২৭২টি লোকসভা আসন জেতা হয়ে গিয়েছে বিজেপির। আর শেষ দফায় গেরুয়া শিবিরের বিজয় রথ সেই ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরি করবে। যা ভারতীয় সংসদীয় রাজনীতে বিজেপির নজিরবিহীন সাফল্য হবে।

২০১৪ সালে বিজেপি সর্বাধিক ২৮২টি আসন পেয়ে একক সংখ্যারিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় এসেছিল। ম্যাজিক সংখ্যার থেকে যা ছিল আরও ১০টি আসন বেশি। এবার সেই সংখ্যা তো ছাড়াবেই, তিনশোরও বেশি আসন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। মোদির সেনাপতি অমিত শাহ অন্তত তাই মনে করেন।

এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে অমিত শাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কটি আসন পাবে বিজেপি? উত্তের শাহ জানান, “আমি সারা দেশ ঘুরে এসেছি। দারুণ সাড়া মিলেছে। আমি প্রত্যয়ী, পঞ্চম ও ষষ্ঠ দফা ভোটের পর বিজেপি অনায়াসেই ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলেছ। শেষ দফায় আমরা ৩০০ আসন জয়ের দিকে এগিয়ে যাবো এবং আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে।”

এখানেই শেষ নয়। ভোট পর্ব মিটলেই বিরোধীদের ডাকা বৈঠক নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। টিআরএস যে ফেডারেল ফ্রন্ট গড়ার স্বপ্ন দেখছে তাও ধূলিসাত্ হয়ে যাবে বলে মত বিজেপি সভাপতির। এদিন কটাক্ষের সুরে অমিত শাহ বলেন, কে বিরোধী দলনেতা হবেন তা ঠিক করতে বৈঠকে বসবে বিরোধীরা।

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনে ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস। যা গোটা লোকসভার ১০ শতাংশও নয়। লোকসভার বিরোধী দলনেতা হওয়ার জন্য কোনও একটি দলের অন্তত পক্ষে ১০ শতাংশ আসন চায়-ই চাই। এবার কোনও দল সেই সংখ্যা অর্জন করতে পারবে না বলেও টিপ্পনি কেটেছেন শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget