এক্সপ্লোর

অন্ধ্রে ভোটের বলি ২, ইভিএম ভেঙে গ্রেফতার জনসেনা প্রার্থী, ব্যালট ফেরানোর দাবি চন্দ্রবাবু নাইডুর

“উন্নত বিশ্বের কোনও দেশেই ইভিএম-এ ভোট হয় না। কারণ এতে কারসাজি করা যায়। আমরা ইভিএমের বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

অমরাবতী: প্রথম দফাতেই ভোটের বলি ২। অন্ধ্রপ্রদেশে শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারাল দুই দলের দুই কর্মী। মৃতদের মধ্যে একজন তেলুগু দেশম পার্টির কর্মী এবং অন্যজন ওয়াই এস আর কংগ্রেসের কর্মী বলেই জানা গিয়েছে। ওই ঘটনায় বিরোধী দলের একজন জখম হয়েছে বলেও খবর। তাড়িপত্রী কেন্দ্রের বীরপুরম গ্রামে এই ঘটনা ঘটেছে। পার্টি কর্মী খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন তেলুগু দেশম পার্টির শীর্ষ নেতা চন্দ্রবাবু নাইডু। একই সঙ্গে দলের কর্মী খুনের ঘটনায়  ওয়াই এস আর কংগ্রেসের উপরই দায় চাপিয়েছেন তিনি।

২৫টি লোকসভা ও ১৭৫টি বিধানসভায় একই সঙ্গে ভোট অনুষ্ঠিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। সেখানেই সংঘর্ষে জড়াল তেলুগু দেশম পার্টি এবং ওয়াই এস আর কংগ্রেস কর্মীরা। ইভিএম খারাপ হওয়ায় অনেক বুথেই দীর্ঘক্ষণ থমকে থাকল মতদান পক্রিয়াও। ক্ষোভে ইভিএম ভাঙলেন জনসেনা দলের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মধুসূদন গুপ্তা। তাঁকে গ্রেফতার করেছে অন্ধ্র পুলিশ।

এদিন গুট্টি পোলিং স্টেশনে নিজের ভোট দিতে গিয়েছিলেন মধুসূদন গুপ্তা। সেখানে কেন বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম পরিষ্কার করে লেখা নেই, সেই নিয়েই ভোট কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। ব্যালট পেপারও ঠিকঠাক করে ছাপানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। এরপরই ভোটকর্মীদের ওপর খড়্গহস্ত হয়ে পরেন জনসেনা দলের ওই নেতা।  ক্রোধে ইভিএম তুলেই আছাড় মারেন মধুসূদন গুপ্তা।  তারপরই তাঁকে গ্রেফতার করা হয় বলে পিটিআই সূত্রে খবর।

যদিও অন্ধ্রের প্রধান নির্বাচনী আধিকারিক গোপালকৃষ্ণ দিবেদী জানিয়েছেন, রাজ্যে শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে। যেখানে যেখানে ইভিএম নিয়ে সমস্যা ছিল তার সমাধান করা হয়েছে। রাজ্যের মানুষের কাছে তাঁর আবেদন, শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে, গুজবে কান দেবেন না।

তবে ইভিএম সমস্যা নিয়ে নিজের ক্ষোভের কথা লুকিয়ে রাখেননি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার উনদাবলী গ্রামে সপরিবারে ভোট দেন চন্দ্রবাবু। ভোট দিয়ে এসেই সাংবাদিকদের তিনি বলেন, “উন্নত বিশ্বের কোনও দেশেই ইভিএম-এ ভোট হয় না। কারণ এতে কারসাজি করা যায়। আমরা ইভিএমের বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, ২০১৪ সালে রাজ্য ভাগ হওয়ার পর এটাই অন্ধ্রের প্রথম লোকসভা নির্বাচন। এই রাজ্যে মোট ৩ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৪১৭ জন নথিভুক্ত ভোটার রয়েছেন। তার মধ্যে ১ কোটি ৯৪ লাখের ওপরে রয়েছে পুরুষ ভোটার। মহিলা ভোটারের সংখ্যা এই রাজ্যে তুলনামূলকভাবে বেশি। এখানে প্রায় ২ কোটির কাছাকাছি মহিলা ভোটার রয়েছেন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ৪ হাজারের কাছাকাছি। এই রাজ্যে এই প্রথম ভোট দিতে চলেছেন ১০ লাখ ১৫ হাজার নতুন ভোটার। উল্লেখ্য, ১৭৫টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২ হাজার ১১৮ জন প্রতিনিধি। আর ২৫টি লোকসভা আসনে লড়াই হচ্ছে ৩১৯ জন প্রার্থীর মধ্যে।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget