এক্সপ্লোর

সুর চড়িয়ে প্রার্থীপদ পাকা করলেন সাক্ষী মহারাজ, লড়বেন উন্নাও থেকেই

উন্নাও: বিজেপি প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন হাফ ডজনের উপরে নেতা মন্ত্রী। ২০১৯ লোকসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট পাননি লালকৃষ্ণ আডবাণীর মতো বর্ষীয়ান নেতা। যোগী রাজ্য থেকেই বাদ পড়েছেন ৬ জন জয়ী সাংসদ। টিকিট দেওয়া হয়নি কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণ রাজকে। প্রার্থী তালিকা থেকে বাইরে রাখা হয়েছে জাতীয় আদিবাসী কমিশনের চেয়ারম্যান তথা রাম শঙ্কর কাঠেরিয়াকেও। ‘মার্গদর্শক’ মুরলী মনোহর জোশী, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী, যুব নেতা তথা সাংসদ বরুণ গাঁধীর ভবিষ্যত্ নিয়েও রয়েছে প্রশ্ন। তাঁদের নাম এখনও প্রকাশ করেনি বিজেপি। এই পরিস্থিতি নিজের আসন পাকা করে ফেললেন গেরুয়া শিবিরের কট্টরপন্থী নেতা সাক্ষী মহারাজ।

বৃহস্পতিবার প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা অনুযায়ী এবারও উন্নাও লোকসভা আসন থেকে লড়ছেন বাবরি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাক্ষী মহারাজ। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বকে প্রচ্ছন্ন হুমকি দিয়েই টিকিট পাকা করেছেন তিনি। উন্নাওয়ের সাংসদ শীর্ষ নেতৃত্বদের কার্যত হুমকির সুরে বলেন, তাঁকে টিকিট না দিলে ফল ভাল হবে না। উত্তর প্রদেশের দায়িত্বে থাকা বিজেপি নেতা মহেন্দ্রনাথ পাণ্ডেকে চিঠিতে তিনি লেখেন, “আমাকে উন্নাও থেকে না দাঁড় করালে দলের পক্ষে তা ভাল হবে না।” ৭ মার্চ এই চিঠি লিখেছিলেন সাক্ষী মহারাজ। সপ্তাহ দুয়েকের মধ্যেই দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সেখান ৬৩ বছরের কট্টরপন্থী নেতার নামেই সিলমোহর দেন শীর্ষ নেতারা।

উল্লেখ্য, কল্যাণ সিংহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাক্ষী মহারাজ ১৯৯১ থেকেই সাংসদ। প্রথমবার মথুরা থেকে জিতে লোকসভায় যান তিনি। পরের বারও মথুরা থেকে পদ্ম ফুটিয়েই নিজের সাংসদ পদ পাকা করেন এই নেতা। এরপর ফারুকাবাদ থেকেও প্রার্থী করা হয় তাঁকে। তিনি সেখান থেকেও জেতেন। পরে একটা সময় বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতেও যোগদান করেন তিনি। মুলায়ম সিংহের বদান্যতায় সাংসদও হন। ২০০০ ও ২০০৬ সালে রাজ্যসভায়ও সাংসদ থেকেছেন সাক্ষী মহারাজ। মূলত অটল বিহারী বাজপেয়ীর অপছন্দের কারণেই বিজেপির সঙ্গে তাঁর বৈরিতা তৈরি হয়। তবে দলে মোদি-শাহদের আমল শুরু হতেই ফের ঘরওয়াপসি হয় তাঁর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উন্নাও থেকে পদ্ম শিবিরের হয়ে লড়েন সাক্ষী মহারাজ। এবারও ওই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget