এক্সপ্লোর

প্রচণ্ড গরমের মধ্যে এতগুলি পর্বে কেন ভোটগ্রহণ, প্রশ্ন তুলে ফেব্রুয়ারি-মার্চ বা অক্টোবর-নভেম্বরে দু-তিন দফায় করার প্রস্তাব নীতীশ কুমারের

এতগুলি দফায় ভোট হওয়া ঠিক নয় বলেও অভিমত জানান বিহারের মুখ্যমন্ত্রী। বলেন, একেবারে যতটা সম্ভব কম পর্বে নির্বাচন করা প্রয়োজন যাতে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে লোকের অসুবিধা না হয়, কেননা বুথে তাঁদের জন্য কোনও শেডের বন্দোবস্ত না থাকায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।

পটনা: দেশে তীব্র দাবদাহের মধ্যে দীর্ঘ সময় ধরে ভোটপ্রক্রিয়া চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন নীতীশ কুমার। দু-তিন দফায় ভোটগ্রহণ সম্পন্ন করার পক্ষে সওয়াল করেছেন তিনি। রবিবার সপ্তম দফায় ভোটগ্রহণের দিন সকালে পটনায় রাজভবনের কাছে সরকারি স্কুলের বুথে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এত লম্বা সময় ধরে নির্বাচন হওয়া উচিত নয়। ভোট করার এটা উপযুক্ত সময় নয়। আমাদের দেশে হয় ফেব্রুয়ারি-মার্চ অথবা অক্টোবর-নভেম্বর, এই সময়কালের মধ্যে দুটি বা তিনটি পর্বে নির্বাচন করা উচিত। এতগুলি দফায় ভোট হওয়া ঠিক নয় বলেও অভিমত জানান বিহারের মুখ্যমন্ত্রী। বলেন, একেবারে যতটা সম্ভব কম পর্বে নির্বাচন করা প্রয়োজন যাতে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে লোকের অসুবিধা না হয়, কেননা বুথে তাঁদের জন্য কোনও শেডের বন্দোবস্ত না থাকায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি আরও বলেন, যখনই নির্বাচন হবে, তা যাতে ফেব্রুয়ারি-মার্চ বা অক্টোবর-নভেম্বরে হয় এবং এতগুলো পর্বে না হয়, সেজন্য সাংবিধানিক বন্দোবস্ত করার ব্যাপারে সংশ্লিষ্ট লোকজনের মধ্যে ঐকমত্য হওয়া উচিত। আদর্শগত ভাবে সারা দেশে একবারেই নির্বাচন সেরে ফেলাটাই কাম্য, কিন্তু যেহেতু আমাদের দেশটা আয়তনে এত বড়, তাই উত্তরপূর্ব, জম্মু ও কাশ্মীরের মতো পাহাড়ি এলাকার কথা মাথায় রেখে দুটি বা তিনটি পর্বে হোক। যদিও লম্বা সময় ধরে চলা ভোটগ্রহণ প্রক্রিয়াকে পরিচালনায় ব্যর্থতা বলে গণ্য করা যায় না বলে অভিমত জানিয়ে নীতীশ বলেন, এবারের ভোটপর্ব মিটে গেলে, হাজারো ইস্যুতে এত ভিন্নমত হওয়া সত্ত্বেও আমার দলের সভাপতি হিসাবে সব দলের সভাপতিদের এ ব্যাপারে (ভোট করানোর সময়সূচি) চিঠি দেব। তাঁর এই ভাবনা দেশের ভালর জন্যই বলে দাবি করে নীতীশ বলেন, দলগুলি তা মেনে নিলে দেশের প্রত্যেকের, বিশেষ করে ভোটারদের উপকারই হবে। আরেক প্রশ্নের উত্তরে নীতীশ আস্থা প্রকাশ করেন যে, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই এনডিএ সরকার হবে। প্রচারে তাঁর কী কী ইস্যু ছিল, জানতে চাওয়া হলে নীতীশ জানান, তাঁর একমাত্র ইস্যু উন্নয়ন, যা তিনি গত ১৩ বছর ধরে চালিয়ে গিয়েছেন। কেন্দ্রের সরকার যেসব কাজ করেছে, তারও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget