এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ! শীতলকুচির বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

Cooch Behar Election 2024:শীতলকুচির ওই বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আবির দত্ত, শীতলকুচি: কোচবিহারে বুথ দখল করে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। বুথে (Lok Sabha Election 2024) যেতেই এবার তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচির (Sitalkuchi) বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে তৃণমূলের চোর চোর স্লোগান। পাল্টা স্লোগান বিজেপির। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি। তৃণমূলের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ বিজেপি বিধায়কের। 

শীতলকুচির ওই বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

বিজেপি বিধায়ককে আটকে উন্নয়নের প্রশ্ন তৃণমূলের। কার জন্য কী করেছে সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাল্টা জবাব দেন বিজেপি বিধায়কও।   

শিলিগুড়িতেও ঝামেলা:
শিলিগুড়ির বাণেশ্বর মোড় বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। প্রতিবাদে বুথের সামনে বসে পড়লেন বিজেপি বিধায়ক। বিজেপি সমর্থকদের সাথে তৃণমূলের স্লোগান যুদ্ধ। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গোটা এলাকায়। বুথ জ্যামের প্রতিবাদ করায় তৃণমূলের হাতে হেনস্থার শিকার শিখা চট্টোপাধ্যায়। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে 'হেনস্থা' করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। বিজেপি বিধায়ককে ধরতে গাড়ি ধাওয়া করল পুলিশ। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ককে গ্রেফতারির চেষ্টা করাতেই পুলিশ-বিজেপি হাতাহাতি হয়।  বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম। বুথের ৩৩ মিটারের মধ্যে বিজেপি বিধায়ক, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশে।
বিধায়ককে আটকের চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। শিখা চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে পুলিশ। তারপর পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়।                                      

বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক
বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট বলে অভিযোগ। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। খবর পেয়েই শিলিগুড়ির বাণেশ্বর মোড়ের বুথে জলপাইগুড়ির পুলিশ পর্যবেক্ষক। পরিচয়পত্র দেখাতে না পারায় ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল একজনকে। প্রিসাইডিং অফিসারকে ভর্ৎসনা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও প্রশ্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভোটের আগে ছবি পোস্ট হতেই ভাইরাল! কে ইনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget