এক্সপ্লোর

Mithun Chakraborty: 'গদ্দার' কটাক্ষের পাল্টা? কালিয়াগঞ্জের সভায় দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে নিশানা মিঠুনের

Election 2024:'আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?', কালিয়াগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির 'স্টার ক্যাম্পেনার' মিঠুন চক্রবর্তী

কালিয়াগঞ্জ: 'আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?', কালিয়াগঞ্জের সভা (Mithun Chakraborty Kaliaganj Rally) থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির 'স্টার ক্যাম্পেনার' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Corruption Dig At TMC) । উপস্থিত জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, 'কয়লা, গরু, বালি, রেশন পাচার করে?' সজোরে উত্তর আসে, 'হ্যাঁ।' এর পরই 'মহাগুরু'-র পরামর্শ,'কন্যাশ্রী-সহ যেখানে যা টাকা দিচ্ছে নিয়ে নিন, তারপর বিজেপিকে ভোট দিন। এ বার বিজেপি ৪০০ পার হলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী।' বৃহস্পতিবার ইসলামপুরের সভায় মিঠুনকে 'গদ্দার' বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্নীতি-অস্ত্রে তাঁর দলকে পাল্টা শানালেন অভিনেতা রাজনীতিবিদ।  

যা ঘটল...
গত কাল মুখ্যমন্ত্রী রায়গঞ্জেরই ইসলামপুরের সভায় বলেছিলেন, 'এই মিঠুনকে আমি রাজ্য়সভা সাংসদ করেছিলাম। কিন্তু জানতাম না, ও বাংলার আর এক জন বড় গদ্দার। আরএসএস-র অফিসে গিয়ে মাথা নিচু করে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য।' পাল্টা গত কালই 'মহাগুরু'-র মুখে শোনা যায়, 'আমি গদ্দার, আমি ভদ্দার, আমি সর্দার।' মানুষ যে সমস্ত অভিযোগের জবাব দেবেন, সে কথাও বলেছিলেন বলি-তারকা। এদিন কালিয়াগঞ্জের সভায় অবশ্য় আর 'ডিফেন্স' নয়, সোজা ব্যাটে খেলতে দেখা গেল মিঠুনকে। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ শানালেন, অন্য দিকে তেমনই সাধারণ মানুষকে তাঁর পরামর্শ যেখানে যা প্রকল্পে যত টাকা দিচ্ছে নিয়ে নিন। তবে ভোট যেন পদ্মচিহ্নে পড়ে, আহ্বান তাঁর। 

মুখোমুখি...
লোকসভা ভোটের একেবারে মুখে তাঁর এমন প্রচার আখেরে কোনও বিজেপিকে কোনও ডিভিডেন্ড দেবে কিনা, সেটা ৪ জুন বলবে। তবে অতীত বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসে নিজেকে 'জলঢোঁড়া' নয়, 'জাতগোখরো' পরিচয় দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পর্দার 'ডিস্কো ডান্সার।' কালের নিয়মে সেই 'গোখরো' তকমা এখন অবশ্য অন্য কারও সঙ্গে জুড়ে গিয়েছে। তবে নির্বাচনের মরশুমে এই গরমাগরম তরজার সাক্ষী আগেও থেকেছে বঙ্গবাসী। যদিও গতকাল যে ভাবে তৃণমূলনেত্রী মিঠুন চক্রবর্তীকে 'গদ্দার' কটাক্ষ করেছেন, তা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই অন্য রকম মনে হয়েছে। এর আগে শুভেন্দু অধিকারীকে নানা ভাবে এই 'তকমা' দিতে শোনা যায় তৃণমূলনেত্রীকে। সে নিরিখে বিজেপির তারকা প্রচারকের এই তালিকাভুক্তি নজর কাড়ছে বইকী।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:কখনও বাংলাদেশ, কখনও পাকিস্তান, কখনও কাশ্মীর, বারবার অবৈধভাবে সীমান্ত পার ! ত্রিপুরায় পুলিশের জালে পাক-যুবক

  

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget