এক্সপ্লোর

Lok Sabha Election 2024: কোথাও 'মারধর'! কোথাও 'হুমকি'! দক্ষিণে ভোট ঢুকতেই বাংলায় ফিরল 'অশান্তি'

Lok Sabha Poll 2024: কোথাও প্রার্থীকে ঘিরেই হল বিক্ষোভ। কোথাও আবার মারধর করে বিরোধী দলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

কলকাতা: উত্তরবঙ্গ পেরিয়ে দক্ষিণবঙ্গে ভোট ঢুকতেই অশান্তির ছবি দেখল বাংলা। সকাল থেকেই একাধিক জায়গায় বিরোধী দলের এজেন্টরা আক্রান্ত হওয়ার অভিযোগ এল। কোনও বিরোধী দলের প্রার্থীকে ঘিরে দেখানো হল বিক্ষোভ। একাধিক জায়গায় ধরল রক্তও। বিরোধী দলের একাধিক নেতা-কর্মীকে পুলিশের সঙ্গে বচসা করতে দেখা গেল। পুলিশকে সামনে দেখে ক্ষোভ উগরোতে দেখা গেল সাধারণ ভোটারদেরও।  

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বচসা হয় পুলিশের। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। সিপিএম কর্মীর মাথা ফেটেছে। ভোট ঘিরে দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এখানেই শেষ নয়, বিজেপির পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে। বড়ঞাতে তৃণমূল কর্মীকে চড় মারতে দেখা গেল পুলিশকে। এমন ভাবেই দিকে দিকে অশান্তির ছবি দেখা গিয়েছে।

সোমবার যে ৮ টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, তার মধ্য়ে ৫টিই ছিল তৃণমূলের দখলে। উত্তরবঙ্গে ভোটপর্ব মোটের উপর শান্তিতে মিটলেও,দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই ফিরল পুরনো ছবি। হাসনে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফেটে যায়। নাকাশিপাড়ায় সিপিএম কর্মীর রক্ত ঝরতে দেখা যায়। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। 

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, 'আমাদের কর্মীকে মারধর করেছে। কর্মীরা আক্রান্ত হয়েছে। ভোট দিতে দিচ্ছে না। থ্রেট করা হচ্ছে। বাইক বাহিনী ঘুরছে। এখানে শেখ শাহজাহানের বাহিনী ঘুরে বেড়াচ্ছে।' পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি।' অন্ডালে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকায় পুলিশ। এদিন বিকেলে নিজের বাড়ির সামনে রেল কলোনিতে কয়েকটি বুথে যান জিতেন্দ্র তিওয়ারি। সেখানেও তাঁকে আটকায় পুলিশ। শেষে অবশ্য় তৃণমূলের ক্যাম্প অফিসে গিয়ে কোল্ড ড্রিঙ্কস ও মিষ্টি খেয়ে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। 

বীরভূম লোকসভা কেন্দ্রের হাসনে সাহাপুর গ্রাম পঞ্চায়েতে, ২৩৮ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টকে মেরে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টে তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফেটে যায় এক সিপিএম কর্মীর। রক্ত ঝরেছে কৃ্ষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়াতেও। এখানেও আক্রান্ত হন এক সিপিএম কর্মী। ওই লোকসভা কেন্দ্রেই দাদুর হয়ে নাতির ভোট-এর ঘটনাও দেখা যায়। যেখানে দাদুর নামই বলতে পারেননি নাতি। তেহট্টের ফাজিলনগর উচ্চ বিদ্যালয়ে এমনই ভুয়ো ভোটার ধরেন কৃষ্ণনগর লোকসভার সিপিএম প্রার্থী SM সাদি। চাপড়া, তেহট্ট এলাকাতেও অশান্তির অভিযোগ এসেছে। 

বহরমপুরের বড়ঞায় কংগ্রেসের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে অভিযোগ পেয়েই এলাকায় যায় পুলিশ। বুথের বাইরে ঘোরাফেরা করা একজনকে চড় মারতে দেখা যায় পুলিশকে, তারপর লাঠির বাড়ি মারতে মারতে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কর্মী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'তারকা' প্রার্থী দেখেই পকেট থেকে বেরোল মোবাইল! শাসক-বিরোধী মিলে দেদার সেলফি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget