এক্সপ্লোর

Lok Sabha Poll 2024: ভোজপুরি গায়ক আসানসোলের BJP প্রার্থী, পবনের নাম প্রকাশ্যে আসতেই নিশানা তৃণমূলের

Lok Sabha Pawan Singh: লোকসভা নির্বাচনে আসানসোল থেকে টিকিট পেতেই বিজেপি প্রার্থী পবন সিংহকে আক্রমণ করেছে তৃণমূল। কী বলছে শাসকদলের শীর্ষ নের্তৃত্ব..

কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর ঠিক তার আগেই প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, আসানসোল থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিংহ। 

ভোজপুরি গায়ক হলেন আসানসোলের BJP প্রার্থী

এদিকে লোকসভা নির্বাচনে আসানসোল থেকে টিকিট পেতেই বিজেপি প্রার্থী পবন সিংহকে আক্রমণ করেছে তৃণমূল। বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বলেছেন, 'একদিকে মোদি, শুভেন্দু বাংলার মহিলাদের সম্মানের কথা বলছেন। আরেক দিকে বাঙালি মহিলাদের নিয়ে পবনের কুরুচিকর মিউজিক ভিডিও।' মূলত পবন সিংহকে প্রার্থী করতেই সোশ্যালে মুখ খুলেছেন বাবুলসুপ্রিয়ও। কটাক্ষ করে এই জন্য আসানসোলবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে হ্যাঁ শিল্পী হিসাবে তাঁর সম্বন্ধে কোনও কথা বলেননি। কিন্তু তার গানের পোস্টারকে দেখিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা। বলেন,' এই পোস্টারগুলিই সত্যি কথা বলছে।' 

লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির প্রার্থী হলেন কারা ? দেখুন একনজরে 

 আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বালুরঘাট: বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
কোচবিহার: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
মালদা দক্ষিণ: বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী
মালদা উত্তর: বিজেপি প্রার্থী খগেন মুর্মু
মুর্শিদাবাদ: বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর: বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা
বাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকার
বিষ্ণুপুর: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বোলপুর: বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
কাঁথি: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
রানাঘাট: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
হুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
যাদবপুর: বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর: বিজেপি প্রার্থী অশোক কান্ডারি  
বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
ঘাটাল: বিজেপি প্রার্থী হিরণ
আসানসোল: বিজেপি প্রার্থী পবন সিংহ
হাওড়া: বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী

লোকসভা ভোটে অন্যান্য রাজনৈতিক দলগুলির আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। তৃতীয় বারের জন্য বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার গুজরাতের গাঁধীনগর থেকেই দাঁড়াচ্ছেন। মোটি ৩৪ জন মন্ত্রীর নাম ঠাঁই পেয়েছে প্রার্থী তালিকায়। রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। এছাড়া ২৮ জন মহিলা। ওবিসি সম্প্রদায় থেকে ৫০ ও ৫৭ বছরের নীচে ৪৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ১৯৫ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। ৫১ জন উত্তরপ্রদেশের, ২০ জন পশ্চিমবঙ্গের এবং দিল্লির পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন, মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল

টিকিটের তালিকায় কারা ?

ত্রিপুরা থেকে টিকিট পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

মথুরা থেকে লড়বেন হেমা মালিনি।

মধ্যপ্রদেশের গুণা থেকে টিকিট পেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

লখিমপুর খেরি থেকে ফের টিকিট দেওয়া হল অজয় মিশ্র টেনিকে।

লখনউ থেকে লড়বেন রাজনাথ সিংহ।

ফতেপুর থেকে টিকিট পেলেন নিরঞ্জন জ্যোতি।

অমেঠি থেকেই লড়বেন স্মৃতি ইরানি।

গোরক্ষপুর থেকে টিকিট পেলেন রবি কিষাণ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget