এক্সপ্লোর

Lok Sabha Election Results 2024: ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা, ৪২টি আসনে ভোট গণনার প্রস্তুতি রাজ্যে

Lok Sabha Election Results 2024: রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।

কলকাতা: রাত পোহালেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা (Lok Sabha Election Results 2024)। আর তার আগে জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্ট্রং রুমে রাখা রয়েছে ব্যালট বাক্স। তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চলছে কড়া নজরদারি। 

উত্তরের জেলাগুলিতে নিরাপত্তা: সাত দফা লোকসভা নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ভোট হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে কোচবিহার পলিটেকনিক কলেজে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। ১৮-২৪ রাউন্ডের মধ্যে গণনা হবে। সবথেকে বেশি রাউন্ড গণনা হবে শীতলকুচি ও দিনহাটার দুটি বুথে। জলপাইগুড়ি লোকসভার জন্য গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে। চারদিকে নিরাপত্তার বেড়াজাল। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মূল গেটে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। 

কড়া নিরাপত্তা দক্ষিণবঙ্গেও: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। এখানেই স্ট্রং রুমে রাখা হয়েছে ব্যালট বক্স। চারদিকে কড়া নজরদারি। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে আসানসোল লোকসভার গণনা কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তায় চারদিক মুড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে মোতায়েন রাজ্য পুলিশ। CC ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। হুগলি লোকসভা কেন্দ্রের জন্য গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে হুগলি HIT কলেজে। এখানেই স্ট্রং রুম। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। শ্রীরামপুর লোকসভার জন্য শ্রীরামপুর কলেজে তৈরি করা হয়েছে গণনা কেন্দ্র। এখানেও নির্বাচনের কাজে যুক্ত কর্মী ও আধিকারিক ছাড়া সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,  EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন।  ভোট গণনা পর্বের প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। সব শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: TMC-ISF সংঘর্ষের ধুন্ধুমার, ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget