এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: মুর্শিদাবাদের সম্ভাব্য প্রার্থী সেলিম, আগামীকাল বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা

Murshidabad Probable Candidate Selim : আগামীকাল বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা, ডায়মন্ড হারবার কেন্দ্রে..

কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। আগামীকাল বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা (Left Front Second Phase Candidate List)। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী মহম্মদ সেলিম । কংগ্রেসের (Congress) সমর্থনেই মুর্শিদাবাদ থেকে লড়বে বামেরা।  ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী নিয়ে এখনও কাটেনি জট। বসিরহাট না কি বনগাঁ? কোন আসনে লড়বে সিপিএম, তা নিয়েও চলছে আলোচনা।

শনিবার বামেরা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে। শুক্রবার বাম দলগুলি নিজেদের মধ্যে এনিয়ে আলোচনা সেরেছে। রাত পেরোলেই বামফ্রন্টের আনুষ্ঠানিকভাবে বৈঠক হবে। ওদিকে, লোকসভা ভোটে বাংলায় কি বাম-কংগ্রেস আসন সমঝোতা আদৌ হবে? নাকি তৃণমূল, বিজেপির মতোই শেষ পর্যন্ত 'একলা চলো'র পথে হাঁটবে দুই শিবির? প্রশ্নের মাঝেই, মঙ্গলবার দুপুর থেকেই দিল্লিতে AICC হেড কোয়ার্টারে একের পর এক জরুরী বৈঠক করে কংগ্রেস। মঙ্গলবার রাতেই প্রার্থী হওয়ার খবর পৌঁছে যায়, মর্তুজা হোসেনের কাছে। তারপরই পার্টি অফিসে উচ্ছ্বাসে মাতেন তাঁর অনুগামীরা। বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে কংগ্রেস (Congress) । 

বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। আর তারপরই কয়েকটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস। পশ্চিমবঙ্গের আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তারা। ইতিমধ্য়ে বামেরা যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তবে গত বৃহস্পতিবার নৌশাদ সিদ্দিকির দল ISF ৮টি আসনে প্রার্থী দেয়। যার মধ্য়ে কয়েকটি আসনে বাম এবং কংগ্রেসও প্রার্থী রয়েছে। ২১ তারিখ কংগ্রেস তৃতীয় দফায় দেশজুড়ে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে।

আরও পড়ুন, মাঠে নেমে চুটিয়ে ব্যাটিং, খেলেন কস্তুরি সহযোগে পান, প্রচারে ঝড় তুললেন দেব

অপরদিকে লোকসভা নির্বাচনের ( Lok Sabha Election 2024)আগে দেশের ভিতরে দ্বিতীয় দফায় ৪৩ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ্যে এনে চমক দেয় কংগ্রেস (Congress)।   কংগ্রেসের ওই ৪৩ টি প্রার্থীর মধ্যে আসামের জন্য রয়েছে ১২ টি। এরপর গুজরাতের জন্য ৭ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। ১০ টি রয়েছে মধ্যপ্রদেশে। এবং ১০ টি রয়েছে রাজস্থানের জন্য। ৩ টি উত্তরাখণ্ড এবং ১ টি দমন ও দিউ এর জন্য ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসের এই দ্বিতীয়. দফার প্রার্থী তালিকায় উল্লেখ্যযোগ্য হল, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট পুত্রদের নাম রয়েছে।

 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget