এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর ফোন, বললেন..

Modi Called BJP Candidate Rekha: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করে কী বার্তা মোদির ?

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ( Basirhat BJP Candidate Rekha Patra)  প্রধানমন্ত্রীর ফোন (PM Modi)। রেখা পাত্রকে 'শক্তি স্বরূপা' বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত খবর, ভোটের প্রচার-সহ একাধিক বিষয়ে রেখার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রীর কাছে সন্দেশখালিতে 'নারী নির্যাতনের' বর্ণনা দিলেন রেখা।

সন্দেশখালির মা-বোনেদের হাত আমার মাথার উপরে রয়েছে : প্রধানমন্ত্রী

এদিন প্রধানমন্ত্রী ফোন করে বলেন, 'রেখাজি নমস্কার। সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই।আপনি একটা বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন।কেমন লাগছে ?' অন্যপ্রান্তে রেখা পাত্র বলেন, খুব ভাল লাগছে। আপনার হাত আমার মাথার উপর রয়েছে। আমার সন্দেশখালির মা-বোনেদের মাথার উপরে আপনার হাত আছে। আপনি আমাদের জন্য ভগবান তুল্য। মনে হচ্ছে রামজি আমাদের সঙ্গে আছেন। আর রামজির হাত আমাদের মাথায় আছে।' এরপর পাল্টা মোদি বলেন, মা-বোনেদের হাত আমার মাথার উপরে রয়েছে।' 

আমি একটু পুরো প্রেক্ষাপটটা বুঝতে চাইছি : মোদি 

মোদি আরও জানান, 'আমি আপনার মেসেজ পেয়েছি। যতটা সম্ভব চেষ্টা করছি।আমি জানি আপনি বাংলার প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মাঝে প্রচার করছেন। যখন আপনার নাম ঘোষণা করা হল, তখন কেমন আবহ ছিল ? সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল ? আপনাকে নিশ্চয়ই সামনাসামনি করতে হয়েছে ? আমি একটু পুরো প্রেক্ষাপটটা বুঝতে চাইছি।'

 ২০১১ সাল থেকে এখানে ভোট দিতে পারিনি : রেখা পাত্র

প্রশ্নের উত্তরে রেখা পাত্র বলেন, আমার সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছিল, এবং পুরো সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যে অত্যাচারের ঘনা ঘটেছিল, আমি চাইব দোষীদের সাজা হোক। এর পাশাপাশি তিনি আরও অভিযোগ জানিয়ে বলেন, ২০১১ সাল থেকে এখানে আমরা ভোট দিতে পারিনি। আমি চাই যে পুরো সুরক্ষার সঙ্গে ভোট যেনও দিতে পারি এবার। আমরা ভোট দিতে পারলে, সন্দেশখালির মা-বোনেরা আরও খুশি হবেন। যেহেতু আপনি আমাদের সঙ্গে আছেন..।' রেখা পাত্রকে প্রার্থী করা মাত্রই, যেমন আবীর খেলে আনন্দে মেতে উঠেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ, তেমনই বিজেপির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও শুরু করেছিলেন সেখানকার মহিলাদেরই আরেকটি অংশ।প্রধানমন্ত্রীর সঙ্গে রেখা পাত্রর কথোপকথনে উঠে আসে এই প্রসঙ্গও। 

আরও পড়ুন, 'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

আপনাদের পড়শিদের মধ্যে কী প্রতিক্রিয়া হল? : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, 'যখন আপনার নাম ঘোষণা হল, আপনাকে প্রার্থী করা হল, যখন খবর পাওয়া গেল,  আপনাদের পড়শিদের মধ্যে কী প্রতিক্রিয়া হল?' উত্তরে রেখা জানান, 'সবাই খুশি। তৃণমূলের যে ২-৪ জন মা-বোন ছিল, তাঁরা বিরোধিতা করেছিল। তাঁরাও এখন মেনে নিয়েছেন, আমাদের কাছে ভিডিও বার্তা দিয়েছেন। তাঁরা যা করেছেন তাঁরা তৃণমূলের কথায় করেছেন। জোর করে তাঁদেরকে এটা করানো হয়েছিল, আর হবে না। যা করেছেন তার জন্য তাঁরা ক্ষমা চেয়েছেন। আমাদের মধ্যে কোনও শত্রুতা নেই। কারণ ওঁরা আমাদের মা-বোন, আমাদের ভাই-বাবা। আমি তো সবার জন্য লড়াই করব। ওঁরা আমাদের জন্য লড়াই করছে, আমরা ওঁদের জন্য লড়াই করব। জমি আর সম্মান যাতে ফেরানো যায় তার চেষ্টা করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget