এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Date : ক'দফায় লোকসভা ভোট ? জানিয়ে দিল নির্বাচন কমিশন

Lok Sabha Election 2024 Schedule : এবারের লোকসভা ভোটে ৯৭ কোটি ভোটার। ২ বছর ধরে ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানাল কমিশন

নয়াদিল্লি : প্রতীক্ষার অবসান। অবশেষে দেশের ৫৪৩টি আসনে ক'দফায় লোকসভা ভোট হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। গতবারের মতোই মোট সাত দফায় হবে ভোট এবার। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধিও। 

একনজরে ভোটের সূচি-

  • ভোট শুরু ১৯ এপ্রিল
  • প্রথম দফা - ১৯ এপ্রিল
  • দ্বিতীয় দফা - ২৬ এপ্রিল
  • তৃতীয় দফা - ৭ মে
  • চতুর্থ দফা - ১৩ মে
  • পঞ্চম দফা- ২০ মে
  • ষষ্ঠ দফা- ২৫ মে
  • সপ্তম দফা - ১ জুন
  • গণনা ৪ জুন

রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট ?

১৯ এপ্রিল (প্রথম দফা) : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট

২৬ এপ্রিল (দ্বিতীয় দফা) : রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট 

৭ মে (তৃতীয় দফা) : মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর 

১৩ মে (চতুর্থ দফা) : বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম

২০ মে (পঞ্চম দফা) : শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ

২৫ মে (ষষ্ঠ দফা) : পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল

১ জুন (সপ্তম দফা) : কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর

পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বা কমিশনের ভাষায় 4M(Muscles, Money, Misinformation, MCC Violations-এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ ভোট ঘোষণার সময় একথাই জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar)। কমিশনার জানান, "আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ৮৫ বছরের বেশি বয়সি যেসব ভোটার রয়েছেন তাঁদের যেতে হবে না বুথে, বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। এছাড়া প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। যেমন- পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। ভোট ঘিরে কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে" বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম-এসপিদের ব্যবস্থা নিতে বলেছে কমিশন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget