এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: ফ্রি রেশনের বিরোধিতা করছে বাম-তৃণমূল-কংগ্রেস জোট : মোদি

Modi Attacks TMC Ration: শিলিগুড়িতে গিয়ে রেশন দুর্নীতি নিয়ে তোপ দাগলেন মোদি, নিশানায় বিরোধী জোটও..

শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের আগে শিলিগুড়ির সভায়, রেশন ইস্যুতে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। একেই ভোটের আগে একাধিক মামলায় জর্জরিত শাসকদল। এদিন মোদির বক্তব্যে আলোকপাত হল রেশনদুর্নীতি। খোঁচা দিয়ে বললেন, 'রেশন দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের নেতা-মন্ত্রী'। তৃণমূল তো বটেই পাশাপাশি, মোদির নিশানায় I.N.D.I.A এদিন প্রধানমন্ত্রী বলেন, 'তৃণমূল, কংগ্রেস, বামেদের জোট ফ্রি রেশনের বিরোধিতা করছে।' এরপরেই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে রাজ্যবাসীকে বলেন, 'মোদি বিনামূল্যে রেশন দিচ্ছে, কাউকে যেন খালি পেটে শুতে না হয়।'

'পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি তৃণমূল, জমি দখল করতে ব্যস্ত ছিল। উজ্জ্বলা প্রকল্প থেকে বাংলার ১৪ লক্ষ মহিলাকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। মোদি বিনামূল্যে রেশন দিচ্ছে, কাউকে যেন খালি পেটে শুতে না হয়। তৃণমূল, কংগ্রেস, বামেদের জোট ফ্রি রেশনের বিরোধিতা করছে। রেশন দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের নেতা-মন্ত্রী। তৃণমূল সরকার বাংলায় আয়ুষ্মান প্রকল্প আটকে দিয়েছে। কেন্দ্রের টাকা তোলাবাজদের পকেটে পাঠায় তৃণমূল। মানুষের সমস্যা নিয়ে তৃণমূলের কোনও মাথা ব্যথা নেই', বলে দাবি প্রধানমন্ত্রীর।

এদিন মোদি বলেন, বিভেদের রাজনীতি করে ইন্ডিয়া জোটের শরিকরা। দেশবাসীর সব স্বপ্নপূরণ করেছে মোদি সরকার। অযোধ্যায় রামমন্দির হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হয়েছে। গোর্খাদের সমস্যা নিয়েও সংবেদনশীল বিজেপি। গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তৃণমূল, কংগ্রেস, বামেরা পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেয়। ভাইপোর চিন্তা করে তৃণমূল, শাহি-পরিবারের কথা ভাবে কংগ্রেস। কংগ্রেস আর তৃণমূলের কথা ভাবে বামেরা, আক্রমণ মোদির। 

অপরদিকে এদিন ফের শিলিগুড়ির সভায় সন্দেশখালি ইস্যু তোলেন প্রধানমন্ত্রী। বলেন,' সন্দেশখালির মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছেন তৃণমূল নেতারা।'সন্দেশখালিকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের অনুমতিতে রবিবার প্রথম ন্যাজাটে সভা করতে চলেছে বিজেপি। রবিবার সন্দেশখালি ১ ব্লকের দক্ষিণ আখড়াতলায় সভা করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন, ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে অভিষেক

ইতিমধ্যেই শুভেন্দু বলেছেন,' সন্দেশখালির লোক থাকবে। আমরা তো গাড়ি করে লোক আনব না। কোনও বাস তো আমরা পাব না। কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে।' বিরোধী দলনেতার সংযোজন, 'যে মাঠটা হয়েছে, ১০ হাজারের মাঠ। আমার বিশ্বাস ১৫-২০ হাজার স্থানীয় লোক থাকবে। নৌকা করে, বোট করে, টোটো করে, অটো করে, মেশিন ভ্যানে। কোনও বাস তো আমরা পাব না। । সম্পূর্ণভাবে স্থানীয় লোক নিয়ে সভা হবে। বাইরের লোকজন আনার কোনও ব্য়াপার নেই।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget