এক্সপ্লোর

Loksabha Election 2024 Rekha Patra : সন্দেশখালিতে ভোট দিয়ে বেরনোর সময় বিতর্কে রেখা পাত্র, কী করলেন ?

Loksabha Election 2024 Rekha Patra Comment : সন্দেশখালির আন্দোলন শুধুমাত্র ভোটের লড়াই নয়, মেয়েদের সম্মানরক্ষার লড়াই, বললেন রেখা পাত্র


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থী (Basirhat ) । সন্দেশখালি ( Sandeshkhali) আন্দোলনে বিজেপির মুখ। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই রেখাকে ( Rekha Partra )ঘিরে নানা বিতর্ক। ভোটের দিনও বিতর্ক পিছু ছাড়ল না তাঁকে। সন্দেশখালিতে ভোট দিয়ে বেরনোর সময় বিতর্কের মাঝে রেখা পাত্র।

সন্দেশখালিতে সকাল সকালই পথে নামলেন রেখা। নিজে ভোটাধিকার প্রয়োগ করলেন। তারপর কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। বললেন, সন্দেশখালির আন্দোলন শুধুমাত্র ভোটের লড়াই নয়, মেয়েদের সম্মানরক্ষার লড়াই। সন্দেশখালির মানুষ যে জমি হারিয়েছে, তা ফিরে পাওয়ার লড়াই। তৃণমূল কংগ্রেস আমাদের এই আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করেছে। আর গোটা সন্দেশখালিই একটা পরিবার। বসিরহাটের মানুষ একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে , আশা রেখার।              

এরই  মধ্যে ভোটের দিন সকাল সকাল বিতর্কে মাঝে রেখা পাত্র। তৃণমূলের অভিযোগ,  বুথের মধ্যেই ভোটারকে ভোট দেওয়ার আবেদন জানান বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী। নকল EVM-এ কোথায় ভোট দিতে হবে, তাও নাকি দেখান বিজেপি কর্মী। আর তা নিয়েই প্রতিবাদ জানান তৃণমূল এজেন্ট।  

সন্দেশখালি আন্দোলনের মুখ রেখার সমর্থনে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন,'মা দুর্গার সত্যিকারের পূজারী তিনি (রেখা পাত্র)। বাংলায় শাহজাহান শেখের মতো অত্যাচারীদের সাহস... এরকম এক-দু'জন নেই, প্রতি গলি, প্রতি পাড়ায় এরকম লোক বসে আছে। এদের সাহস যাতে আর না বাড়ে, সেই জন্য রেখা পাত্রকে জয়ী করা জরুরি। ' 

এদিকে বসিরহাটে ভোটের আগের রাতেই ফের উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বেড়মজুরে লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা দিলেন গ্রামবাসীরা। অন্যদিকে তৃণমূলও পাল্টা অভিযোগ আনে।  তৃণমূলের বেড়মজুর ১ নম্বর আঞ্চলিক কমিটির আহ্বায়ক হলধর আড়ির দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের মতো অত্যাচার চালাচ্ছে।  

এখন সন্দেশখালি ও বসিরহাটের মানুষ রেখায় আস্থা রাখতে পারে কিনা, তা জানা যাবে ৪ জুন। 

আরও পড়ুন :                       

দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget