এক্সপ্লোর

Loksabha Election 2024 7th Phase: সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট, তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব' বাঘাযতীনে

Loksabha Election 2024: আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। আর তার আগের রাত থেকেই দিকে দিকে অশান্তির খবর।

কলকাতা: যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব'। সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ। ইটের ঘায়ে ভেঙে গিয়েছে জানলার কাচ।               

তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব': রাজ্যে সপ্তম দফার নির্বাচন (Loksabha Election 2024) আজ। ৯টি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩ হাজার ৭৪৮। সপ্তম ও শেষ দফার ভোটে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯৫৮। যাদবপুর লোকসভায় সবথেকে বেশি ২ হাজার ১২০টি বুথ রয়েছে। এর মধ্যে ৩২৩টি স্পর্শকাতর বুথ। আর ভোটের আগের রাতে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। অভিযোগ, ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। হামলার জেরে ভেঙে যায় জানলার কাচ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                       

সিপিএমের উপর আক্রমণের অভিযোগ: ভোটের কয়েকঘণ্টা আগে গতকাল ধুন্ধুমার কাণ্ড বেধে যায় যাদবপুরে। গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লিতে তিন জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম কর্মীদের মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোলিং এজেন্টের স্বামীও। প্রবীণ সিপিএম কর্মী প্রণব দাস ও শান্তি সাহাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "এই সব মিথ্যে অভিযোগ, বরং আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে সিপিএম।'' ভোটের কয়েকঘণ্টা আগে গতকাল রাতে উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র। বিশরপাড়ার নবজীবন এলাকায় সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। সিপিএমের অভিযোগ, বাড়ি গিয়ে তাদের এজেন্টকে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সিপিএম। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান, ভোটের আগের দিন চাঞ্চল্য খড়দায়

 

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget