এক্সপ্লোর

Loksabha Election Result 2024: বাংলায় ফের সবুজ ঝড়, পারফরম্যান্সে চমক মহিলা ব্রিগেডের

Loksabha Election Poll 2024: একাধিক কেন্দ্রে এবার পুরনোদের উপরই আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিভিন্ন কেন্দ্রে চমক দিয়ে এনেছেন বিভিন্ন নতুন মুখ।

কলকাতা: বাংলায় ফের তৃণমূলের জয়জয়কার। ফিকে গেরুয়া। প্রথমবার ভোটের ময়দানে (Loksabha Election Result 2024) নেমে একের পর এক চমক দিয়েছেন প্রার্থীরা। আদি-নব্য মিলিয়েই এবার তৃণমূলের ভরসার কাঁধ হয়ে উঠতে পারল মহিলা ব্রিগেড। 

তৃণমূলের মহিলা প্রার্থীদের তালিকায় এবার নতুনদের মধ্যে ছিলেন

  • বর্ধমান পূর্ব: চিকিৎসক শর্মিলা সরকার
  • যাদবপুর: সায়নী ঘোষ
  • হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়
  • আরামবাগ: মিতালি বাগ
  • মেদিনীপুর: জুন মালিয়া
  • বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল

লোকসভা নির্বাচনের নিরিখে নতুন মুখ জুন মালিয়া। অন্যদিকে একাধিক কেন্দ্রে এবার পুরনোদের উপরই আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, বারাসাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, কলকাতা দক্ষিণে মালা রায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ ভোটের লড়াইয়ে নামেন। 

এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিকেল ৩টের ট্রেন্ড অনুযায়ী, জয়নগরে ২ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। যাদবপুরে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। উলুবেড়িয়ায় ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এগিয়ে আছেন ৫১ হাজার ৮৮০ ভোটে। ৩৫ হাজার ৪৫৭ ভোটে হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে মিতালি বাগ এগিয়ে ২৯ হাজার ৫৯৮ ভোটে। ১ লক্ষ ৪৪ হাজারের বেশি ভোটে বর্ধমান পূর্বে এগিয়ে শর্মিলা সরকার। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল এগিয়ে আছে ২৯টি আসনে। বিজেপি এগিয়ে ১২ আসনে। কংগ্রেস এগিয়ে ১টিতে। রেকর্ড গড়ে ডায়মন্ড হারবারে ৬ লক্ষ ৫৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুরে ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, বহরমপুরে অধীরকে পিছনে ফেলে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান। মুর্শিদাবাদে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান, জঙ্গিপুরে ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বোলপুরে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল, শ্রীরামপুরে ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election Result 2024: উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget