এক্সপ্লোর

Loksabha Election 2024: জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দিল কমিশন

Loksabha Election 2024 5th Phase Voting:এবার ভোটের ডিউটিতে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া।

সুনীত হালদার, হাওড়া: ভোটের (Loksabha Election 2024) ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল উলুবেড়িয়ায় (Uluberia)। মহিলা ভোটারদের নিরাপত্তার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের নির্বাচনী এজেন্ট মহম্মদ জাওহির রাহি। শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। 

গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ: এবার ভোটের ডিউটিতে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া। বিষয়টি সামনে আসতেই মহিলা ভোটারদের নিরাপত্তার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট মহম্মদ জাওহির রাহি। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগকারিণীর দাবি, সকাল ৬ টা নাগাদ গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় উর্দিধারী ২ জন বিএসএফ জওয়ান তাঁকে কুপ্রস্তাব দেয়। এক বিএসএফ জওয়ান তাঁর শ্লীলতাহানি করে। সেই সময় পালিয়ে যায় অন্য জওয়ান। গৃহবধূর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ধরে ফেলে অভিযুক্ত জওয়ানকে। তাকে উলুবেড়িয়া থানার হাতে তুলে দেওয়া হয়। অভিযোগকারিণী বলেন, "২ জন বিএসএফ জওয়ান আমার শ্লীলতাহানির চেষ্টা করে আমি উলুবেড়িয়া থানায় অভিযোগ জানিয়েছি, আশা করছি আমি বিচার পাব।''

আর এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "দেখতে হবে ওই মহিলা তৃণমূলের দ্বারা প্ররোচিত কিনা ওই মহিলা তৃণমূল করে কিনা সেটাও দেখতে হবে, রাজ্যপালের ঘটনা যেরক সাজানো সেই রকমই মনে হচ্ছে এটাও, যদি এই রকম সত্যি হয়ে থাকে তাহলে অভিযুক্তর কঠোর শাস্তি হওয়া উচিত।'' রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করছে কেন্দ্রীয় বাহিনী। বাংলার মহিলাদের সম্ভ্রম নিয়ে বিজেপি প্রতিনিয়ত খেলছে। ২০২১ শীতলকুচিতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মেরে ফেলা হয়েছিল। বনগাঁ গিয়ে আমরা দেখেছি বিএসএফ মহিলাদের ওপর কি অত্যাচার করে। বিজেপি শান্তিপূর্ণ ভোট চায় না।''

এদিকে ভোটের আগের রাতে হাওড়ার সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শুরুর আগেই অশান্তি, উত্তপ্ত খানাকুল-আরামবাগ


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget