এক্সপ্লোর

Loksabha Election 2024: প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি উপহার! ভোটের বাংলায় নয়া বিতর্ক

Narendra Modi: বুধবারই ছিল রবীন্দ্রজয়ন্তী। সেই উপলক্ষ্য়ে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতা: ব্যারাকপুরে (Barrackpore) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন বিজেপি বিধায়ক পবন সিং। আর তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

বুধবারই ছিল রবীন্দ্রজয়ন্তী। সেই উপলক্ষ্য়ে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রবিবার তাঁর সভাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। এদিন ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংহর সমর্থনে সভা ছিল নরেন্দ্র মোদির। সেখানেই তাঁর হাতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁধানো ছবি উপহার দেওয়া হয়। কিন্তু উল্টো ছবিই প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন বিজেপি বিধায়ক পবন সিং। পরে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি খেয়াল করে ছবিটি সোজা করে দেন। আর এই ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে তৃণমূলের তরফে লেখা হয়, ‘এরা নাকি বাংলার হৃদয়ে জায়গা করতে চায়!’

 

সম্প্রতি বেশ কয়েকটি জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা গিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সন্দেশখালির দোষীদের আমরা উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।’’এবার রবীন্দ্রনাথের ছবি বিতর্কে সেই প্রসঙ্গ বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, কেউ বলেছিল, উল্টো করে সোজা করা হবে।

এনিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রীও। এদিন তিনি বলেন, “আজকেও শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারান্টিবাবুকে। দিয়ে আবার বলছে গ্যারান্টিবাবু জিন্দাবাদ। মানে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সোজা করল। তার মানেটা কী? একটা মনীষী তুমি বাংলায় থাকবে কনটেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা MLA উল্টো করে? লজ্জা করে না?’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Coochbehar: সাফল্যের মুকুটে নয়া পালক, সেরা সরকারি কলেজের শিরোপা এবিএন শীল কলেজ

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget