এক্সপ্লোর

Suri News: লোকসভা ভোটের ফলের জের! বীরভূমে বিজেপির পঞ্চায়েত যাচ্ছে তৃণমূলের দখলে

Suri News: সিউড়ি এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ দুজন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এর ফলে এই পঞ্চায়েতের শাসনভার এবার চলে যাবে তৃণমূলের হাতে।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: লোকসভা ভোটের প্রচারে (Loksabha Elections 2024) একাধিক জায়গায় জনসভা করতে গিয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) এবার বিজেপি (BJP) ৩০টি আসন পাবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, ফলাফল প্রকাশ হতেই দেখা যায় ২৯টি আসন গেছে তৃণমূলের (TMC) ঝুলিতে আর ১২টি আসন পেয়েছে বিজেপি। এরপরই কোচবিহার থেকে কলকাতা, সব জায়গাতেই দলবদলের ঘটনা বাড়ছে। দলে দলে বিজেপির কর্মী-সমর্থক ও নেতারা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। হাতে তুলে নিচ্ছেন তৃণমূলের পতাকা। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল বীরভূম (Birbhum) জেলার সিউড়ি (Suri) একনম্বর ব্লকের কড়িধ্যা পঞ্চায়েতে। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান সহ ২ জন। এর ফলে এবার ওই পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য তৃণমূলের তরফে আবেদন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: Financial Fraud: CBI অফিসার পরিচয়ে প্রতারণা, ৮৫ লাখ টাকা সাফ হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ! সাবধান হোন আপনিও

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে ৯টি পেয়েছিল বিজেপি ও আটটি গেছিল তৃণমূলের দখলে। ফলে সেখানে বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু, লোকসভা ভোটে বীরভূমে তৃণমূলের ভালো ফল হতেই বদলে যায় ছবিটা। সোমবার কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান ও একজন সদস্য তৃণমূলে যোগ দিতেই ঘাসফুল শিবিরের আসন সংখ্যা দাঁড়ায় ১০-এ। এর ফলে ১৭ আসনের এই পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠনের ঘটনা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে স্থানীয় মানুষ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে ওই দুজনকে তৃণমূলে যোগ দেওয়া হয়েছে।

আর পড়ুন: TMC Rift In Malda: মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতিবাজের পোস্টার

এপ্রসঙ্গে বীরভূম তৃণমুলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, কড়িধ্যা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য খুব তাড়াতাড়ি বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল। এই ঘটনার পাশাপাশি জানা গেছে, সিউড়ির এক নম্বর ব্লক কমিটির সদস্য সমীরণ চক্রবর্তীকে দল বিরোধী কাজের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget