এক্সপ্লোর

মহারাষ্ট্রে মোদী ঝড়, ৪৮টি আসনের সিংহভাগই ঘরে তুলল বিজেপি-সেনা জোট, বহু পিছিয়ে কং, এনসিপি

বহু আসনে লাখের ওপর ভোটে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রয়েছেন বিজেপি-সেনা প্রার্থীরা। অনায়াসে জয় পেয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ও সুভাষ ভামরে।

মুম্বই: দুই শরিকের মন কষাকষি, প্রকাশ্যে ঝগড়াঝাটি ছিল। সম্পর্ক যাই যাই হয়েছে বেশ কয়েকবার। কিন্তু এবারের লোকসভা ভোট দেখিয়ে দিল, এক সঙ্গে ভোট লড়লে বিজেপি-শিব সেনা জোটকে হারাতে পারে, এমন রাজনৈতিক দল মহারাষ্ট্রে এখনও উঠে আসেনি। ৪৮টি আসনের মধ্যে সিংহভাগ পকেটে পুরেছে বিজেপি-সেনা জোট, কংগ্রেস, এনসিপি ধারে কাছে নেই। বহু আসনে লাখের ওপর ভোটে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রয়েছেন বিজেপি-সেনা প্রার্থীরা। অনায়াসে জয় পেয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ও সুভাষ ভামরে। জলগাঁও, মাভেল, পুণে, আহমেদনগর, জালনা, লাতুর, কোলহাপুর- সর্বত্র হই হই করে জিতছে ক্ষমতাসীন জোট। সেখানে এনসিপি-কং মিলিয়ে এখনও দশের আশপাশে আসেনি। এআইএমআইএম ও নির্দলদেরও অত্যন্ত করুণ অবস্থা। তবে বারামতীতে প্রথমদিকে পিছিয়ে থাকলেও পরে লাখখানেকের বেশি লিড পেয়েছেন শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। তবে বহু ভোটে পিছিয়ে তাঁর ভাইপো পার্থ পওয়ার। তিনিও লড়েছেন এনসিপি-র হয়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান পিছিয়ে পড়েছেন। পিছিয়ে আর এক কংগ্রেস হেভিওয়েট সুশীলকুমার শিন্ডেও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মন্তব্য করেছেন, ২০১৪-র মোদী হাওয়া এখন পরিণত হয়েছে মোদী সুনামিতে। তাঁর ধারণা, গতবারের থেকে এবার বেশি ভাল করতে চলেছে বিজেপি-সেনা জোট। এর ফলে তাঁদের দায়িত্ব আরও বাড়ল বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরেকে ধন্যবাদ জানাতে ভোলেননি ফড়নবীশ। নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে কাজ করায় দু’দলেরই আসন সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget