এক্সপ্লোর

Lok Sabha Election 2024:চা ও সবজি বেচে মালদায় অভিনব প্রচার বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরীর

Lok Sabha Election 2024: ভোট প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা বলেন, "লোকসভা নির্বাচনের প্রচার পর্বের মাঝেই এক দিন এই হাটে আসা মানুষদের সঙ্গে সময় ভাগ করে নিতে এখানে আসা।

করুণাময় সিংহ, মালদা: কখনও চায়ের দোকানের চা বিক্রি করলেন তো আবার কখনও হাতে দাড়িপাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে (Malda South BJP Candidate Sreerupa Mitra Chaudhury)। শনিবার প্রচার পর্বে (Election campaign) বেরিয়ে প্রথমে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর (Mathurapur) এলাকায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। স্থানীয় বিজেপি কর্মী ও নেতা-নেত্রীদের নিয়ে হাটে বাজারে ঘুরে জনসংযোগ সারলেন তিনি। 

আরও পড়ুন: Dilip Ghosh : বাচ্চাদের পার্ক, ডাস্টবিন বানিয়ে দেবেন ! দায়িত্বে থাকা রেলকর্মীকে কড়া হুঁশিয়ারি দিলীপের

প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজে হাতে চা বিক্রি করলেন তিনি। এরপর মথুরাপুরের সাপ্তাহিক ঘাটে পৌঁছে যান বিজেপি প্রার্থী। সেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার সঙ্গে সঙ্গে শাকসবজি বিক্রি করতে বসে পড়েন বাজারের মাঝেই। হাতে দাঁড়িপাল্লা নিয়ে ওজন করে সেই সবজিও বিক্রি করলেন। এভাবেই জনসংযোগ সেরে সকল প্রান্তের মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা দিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

আরও পড়ুন: Lok Sabha Polls 2024: 'প্রচারে নামতে দেবে না বলে..', ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ দত্তপুকুরে

ভোট প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা বলেন, "লোকসভা নির্বাচনের প্রচার পর্বের মাঝেই একটা দিন এই হাটে আসা মানুষদের সঙ্গে সময় ভাগ করে নিতে আজকে এখানে আসা। মানুষ কী চাইছে, তাঁদের কী অভিযোগ সমস্ত বিষয়টি জানতেই হাটে এসে তাঁদের সঙ্গে জনসংযোগ করা। যদি সুযোগ হয় শ্রমজীবী মানুষদের কথা সংসদে তুলে ধরব। তাঁদের নিয়েই সংসদে যাব। আর যদি সুযোগ না হয় তাহলে এই হাটে এসে অভিজ্ঞতা তো হচ্ছেই।" 

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই গত ৪ মার্চ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনে প্রচার শুরু করেন শ্রী রূপা মিত্র চৌধুরী।  মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রথমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করা হয়।  এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের  বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।

আরও পড়ুন: Lok Sabha Polls 2024: 'প্রচারে নামতে দেবে না বলে..', ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ দত্তপুকুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget