এক্সপ্লোর

Mamata Banerjee: ‘তিন মাস ধরে নির্বাচন হয় কখনও শুনেছেন’? ‘বাবু-বিবি’দের আক্রমণ মমতার

Lok Sabha Elections 2024: শনিবার জলপাইগুড়ির ডাবগ্রামে তৃণমূলের হয়ে নির্বাচনী সভা করেন মমতা।

ডাবগ্রাম: আসন্ন লোকসভা নির্বাচনে সাতদফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাঁচ বছরের একটা সরকার বিভিন্ন স্তরে নির্বাচন করতেই বছর পার করে দিচ্ছে বলে এদিন কটাক্ষ করেন মমতা। এক বছর ধরে যদি নির্বাচন হয়, তাহলে কাজ কবে হবে, প্রশ্ন তোলেন মমতা। এত দফায় নির্বাচন আগে কখনও হয়নি বলে জানান মমতা। (Mamata Banerjee)

শনিবার জলপাইগুড়ির ডাবগ্রামে তৃণমূলের হয়ে নির্বাচনী সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, "তিন মাস ধরে নির্বাচন হয় কখনও শুনেছেন? একটা সরকার পাঁচ বছর ক্ষমতায়। লোকসভা নির্বাচনে পাঁচ মাস, বিধানসভা নির্বাচনে তিন মাস, পঞ্চায়েত নির্বাচনে একমাস...। একটা বছর তো নির্বাচন করতেই চলে গেল, তাহলে কাজটা কবে হবে? ঘুঁটি সাজানোর বাবু-বিবিরা, একবারও কি ভেবে দেখেছেন?" (Lok Sabha Elections 2024)

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এদিন মমতা জানান, বিধানসভা নির্বাচনের প্রচারে যখন তিনি এসেছিলেন, সেই সময় মাঠে ভিড় উপচে পড়ছিল। কিন্তু ফলাফল বেরোতে দেখা যায়, তাঁর দলের প্রার্থী হেরে গিয়েছেন। উত্তরবঙ্গের সবক'টি আসনে বিজেপি-কে জিতিয়েছিলেন মানুষ। কিন্তু ভোটে জিতে দলের নেতারা কোনও কাজ করেননি সেখানে। তৃণমূল কী দোষ করেছিল, সাধারণ মানুষকে এদিন প্রশ্ন করেন তিনি। 

আরও পড়ুন: Raiganj Lok Sabha Constituency : 'অ্যাক্সিডেন্ট একবারই হয়', ভিক্টরের 'হাত' ধরে কি রায়গঞ্জে গড় পুনরুদ্ধার হবে কংগ্রেসের ?

মমতা জানান, কোচবিহার, বালুরঘাট, মালদা বিমানবন্দর তাঁদের তৈরি। পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, উত্তরকন্যা এক্সপ্রেস তিনি উত্তরবঙ্গকে দিয়েছিলেন বলে জানান তিনি। জলপাইগুড়িকে অমৃতসর, দিঘার সঙ্গে তিনিই সংযুক্ত করেন বলে জানান। দার্জিলিং-এর টয়ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল, তিনি এসে সেই সম্মান উদ্ধার করেন বলেও জানান মমতা। যত মেট্রো রেলের প্রকল্প, সবের টাকা তিনি অনুমোদন করিয়ে গিয়েছিলেন, বিজেপি নয় বলে জানান। 

১০০ দিনের কাজ, সড়ক, আবাসের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না, দেবে না বলছে এবং মানুষের ভোট পাওয়া বিজেপি নেতারা কেউ তা নিয়ে ভাবিত নন বলে দাবি করেন মমতা। ১০০ দিনের কাজের টাকা তাঁর সরকার দিয়েছে, তাহলে বিজেপি কেন ভোট পাবে, প্রশ্ন তোলেন মমতা। তিনি জানান, কেন্দ্রের কাছে মাথা নোয়াবে না রাজ্য। দিল্লির জন্য় তাকিয়ে না থেকে ৫০ দিনের কাজের ব্যবস্থা করে দেবে তাঁর সরকার।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget