এক্সপ্লোর

Mamata Banerjee Meghalaya Rally: 'ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূলকে ভোট দিন', মেঘালয়ে বার্তা মমতার

Meghalaya Election 2023: মেঘালয়ে তুঙ্গে ভোটপ্রচার! আজ সভা মমতা-অভিষেকের

মেঘালয়: ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট। তার আগে আজ শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, 'তৃণমূলই একমাত্র মেঘালয়ে উন্নয়ন করতে পারবে। এই সরকারকে বদলে দিন।'

চিকিৎসা নিয়ে তোপ:
চিকিৎসার প্রসঙ্গও তুলে আনেন বাংলার মুখ্যমন্ত্রী। মেঘালয়ের সভা থেকে তিনি বলেন, 'এখন আপনাদের চিকিৎসা করতে হলে কলকাতা, গুয়াহাটি যেতে হয়। কেন মেঘালয়ে ভালো হাসপাতাল হবে না?'

প্রসঙ্গ কেন্দ্রীয় দল:
মমতার বক্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় দল পাঠানোর প্রসঙ্গও। 'বাংলায় কথায় কথায় সেন্ট্রাল টিম পাঠায়, অত্যাচার করে। মেঘালয়ের সীমান্তে সীমান্তে গুলি চালায়। কখনও মেঘালয়ে গুলি চালায়, কখনও দুর্নাম রটিয়ে দেয়।'

মেঘালয় মূলত আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। সেখানকার সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষেও সওয়াল করেন তিনি। মমতা বলেন, 'আমি সব ধর্মস্থানে যাই। কারণ সবার সঙ্গে থাকাটাই আমাদের সবথেকে বড় ধর্ম।'

কংগ্রেসকে নিশানা:
ত্রিপুরায় মতোই মেঘালয়ের মাটিতে দাঁড়িয়েও কংগ্রেসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'কংগ্রেসের এখানে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই।' তুলেছেন এনআরসি প্রসঙ্গও। তিনি বলেন, 'বিজেপির বিরুদ্ধেই আমাদের মূল লড়াই। বিজেপি এনআরসি, সিএএ চাপিয়ে দেয়। মানুষের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে।'           

বাংলায় চালু রাজ্য সরকারি প্রকল্পের প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মেঘালয় চালাবে মেঘালয়ের মানুষ। পশ্চিমবঙ্গে মহিলারা লক্ষ্মীশ্রী পায়। মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী আছে। আমরা উত্তর-পূর্ব বন্ধুত্ব গড়ে তুলতে চাই। ত্রিপুরায় নির্বাচনের নামে ভয় দেখিয়ে ভোট করেছে। একজোট হয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করুন। মেঘালয়ে তৃণমূল জিতলে বাংলা থেকে টিম পাঠিয়ে বিভিন্ন প্রকল্পে সাহায্য় করব। মেঘালয়ে তৃণমূলকে জেতান, দিল্লি থেকে বিজেপিকে তৃণমূলই হঠাবে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদল করুন, তৃণমূল নতুন সকাল আনতে। এই কদিনে টাকা-পয়সা দিয়ে ভোট কিনে নিতে পারে। আবার ঘরে ঢুকে টাকা-পয়সা কেড়েও নিতে পারে।'          

আরও পড়ুন:  ‘খুন হয়ে যেতে পারি যে কোনও মুহূর্তে,’ আশঙ্কিত তৃণমূলের কাজল শেখ

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget