এক্সপ্লোর

Mamata Banerjee: 'এখন থেকেই বলছে জেলে পুরবে, উল্টো টাঙিয়ে দেবে, জিতলে কী করবে ভাবুন'! মমতার নিশানায় BJP

Lok Sabha Elections 2024: শনিবার জলপাইগুড়ির ডাবগ্রামে দলের নির্বাচনী প্রচারে যান মমতা।

ডাবগ্রাম: দলের নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে হুঁশিয়ারি দিয়েছেন, তার বিরুদ্ধে এবার সুর চড়ালেন মমতা। তাঁর মতে, এসব হুমকি, হুঁশিয়ারি উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে চলতে পারে, কিন্তু বাংলায় চলবে না। বিজেপি-কে কেন ভোট দিচ্ছেন মানুষ, এই প্রশ্নও তোলেন মমতা। (Mamata Banerjee)

শনিবার জলপাইগুড়ির ডাবগ্রামে দলের নির্বাচনী প্রচারে যান মমতা। সেখান থেকেই বিজেপি-কে নিশানা করেন তিনি। মমতা বলেন, "প্রধানমন্ত্রী এসে বলছেন, 'নির্বাচনের পর বেছে বেছে জেলে পুরব'। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 'সবকো লটকা দেঙ্গে'। আমি বলি, ঝটকা দেঙ্গে।  এসব নিজেদের নিয়ম, নিজেদের কাছে রাখুন। গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানে চললেও, বাংলায় এসব চলবে না।" (Lok Sabha Elections 2024)

সম্প্রতি জলপাইগুড়িতে সভা করতে এসে ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলে মন্তব্য করেন মোদি। বালুরঘাটে এসে আবার অমিত শাহকে বলতে শোনা যায়, “সবাইকে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।” সেই প্রসঙ্গ টেনেই এদিন মমতা বিজেপি-কে আক্রমণ করেন। বিজেপি গোটা দেশে মাফিয়া-রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘তিন মাস ধরে নির্বাচন হয় কখনও শুনেছেন’? ‘বাবু-বিবি’দের আক্রমণ মমতার

নির্বাচনের আগে বিজেপি ধর্মকে ইস্যু করে নেমে পড়ে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। তাঁর বক্তব্য, "নির্বাচনের আগে আসবে, আর বোট নিয়ে চলে যাবে। ধর্মে ধর্মে ভোট, কেন ভোট দেন ওদের? আমি হিন্দু নই! আমার পদবীটা না থাকলে আরও খুশি হতাম। শুধুমাত্র মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম তাহলে।"

বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে বলে অভিযোগ করে মমতা বলেন, "আপনারা বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দু ধর্মে বিশ্বাস করেন না, রবীন্দ্রনাথের ধর্মে বিশ্বাস করেন না, বিরসা মুন্ডার ধর্মে বিশ্বাস করেন না, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষায় বিশ্বাস করে না। বাবাসাহেব আম্বেডকরের সংবিধানকে তছনছ করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে দেশটাকে। না জেতার আগেই বলছে বেছে বেছে জেলে পুরব। তাহলে ভাবুন জিতলে কী করবে।"

বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে গুলি চলার ঘটনার উল্লেখের পাশাপাশি, এদিন মমতা জানান, মালদার হাবিবপুরে কয়েক দিন আগে একজনকে খুন করেছে BSF. তিনি জানান, গুলি করে অনুপ্রবেশকারী বলে চালিয়ে দিচ্ছে BSF. কে অনুপ্রবেশকারী, কাগজপত্র আছে কি না, তা দেখার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশকে তা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কেন গুলি চালাবে BSF, প্রশ্ন তোলেন তিনি।

বিধানসভা নির্বাচনে ২০০ পারের ডাক দিয়ে যেমন ১০০-ও পেরোতে পারেনি বিজেপি, এবার ৪০০ পারের ডাক দিলেও, তারা ২০০ পেরোবে না বলেও দাবি মমতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget