এক্সপ্লোর

Mizoram Assembly Poll 2023:৩ ডিসেম্বর নয়, মিজোরামে ভোটগণনা হবে ৪ ডিসেম্বর, ঘোষণা নির্বাচন কমিশনের

Election Commission Of India:৩ ডিসেম্বর অর্থাৎ রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর, আগামী সোমবার মিজোরামের বিধানসভা ভোটের ফল গণনা হবে। শুক্রবার মিজোরামের ভোটগণনার নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

কলকাতা: ৩ ডিসেম্বর অর্থাৎ রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর, আগামী সোমবার মিজোরামের বিধানসভা (Mizoram Assembly Poll 2023) ভোটের ফল গণনা হবে। শুক্রবার মিজোরামের ভোটগণনার নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ECI Announces New Date For Mizoram Assembly Poll Counting)। তাদের বক্তব্য, 'মিজোরামের বাসিন্দাদের কাছে, রবিবারের আলাদা গুরুত্ব রয়েছে। সেই জন্যই ভোটগণনার দিন ৩ ডিসেম্বর (রবিবার) না করে অন্য কোনও দিন করার জন্য একাধিক জায়গা থেকে বহু আবেদন এসেছে।' তার পরেই নতুন তারিখ ঘোষণা।

কেন বদল?
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং তেলঙ্গানার সঙ্গে একই দিনে মিজোরামেও ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দল তো বটেই, মিজোরামের নাগরিক সমাজ থেকে শুরু করে সে রাজ্য়ের নানা অংশের মানুষ এই তারিখ বদলানোর জন্যকমিশনকে বার বার অনুরোধ করে। রবিবার বহু মিজো-বাসীর 'চার্চ প্রোগ্রাম' থাকে। সেই কথা ভেবেই তারিখ বদলের আর্জি জানানো হয়। মিজোরামের চিফ ইলেকটোরাল অফিসার মধুপ ব্যাস জানিয়েছিলেন, ভোটগণনায় সাধারণ মানুষের কোনও ভূমিকা নেই। তাঁরা নিজেদের মতো যা ইচ্ছা করতে পারেন। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই এই গণনার কাজে থাকবেন। কাজেই সমস্যা হওয়ার কথা নয়। তবে শেষমেশ, সব তরফের আর্জি বিবেচনা করে মিজোরামের ভোটগণনার দিনক্ষণ বদলানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

নির্বাচন নিয়ে...
গত ৭ নভেম্বর ভোট হয়েছিল মিজোরামে। সাড়ে ৮ লক্ষের বেশি ভোটারের আনুমানিক ৮০ শতাংশ ভোটদান করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৪ জন প্রার্থী। উত্তর-পূর্বের মিজোরামে বিজেপির অস্তিত্ব একপ্রকার নেই বললেই চলে। এখানে মূলত লড়াই MNF এবং কংগ্রেসের মধ্য়ে। সেক্ষেত্রে এবারের বিধানসভা ভোটে মিজোরামে বাজিমাত করবে কোন দল?এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবারও পাল্লা ভারী MNF-এর। সমীক্ষা বলছে, মিজোরামে এবার MNF ১৫ থেকে ২১ টি পেতে পারে। জোরাম পিপলস্ মুভমেন্ট বা ZPM পেতে পারে ১২ থেকে ১৮ টি আসন। কংগ্রেস পেতে পারে ২ থেকে ৮টি আসন। অন্য়ান্য় দলের ঝুলিতে সর্বোচ্চ ৬টি আসন যেতে পারে।  এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মিজোরামে MNF ৩২%, ZPM ২৯%, কংগ্রেস ২৫% আর অন্য়ান্য় দল ১৪% ভোট পেতে পারে। প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনে বিজেপি-র জোটশরিক এমএনএফ ৪০টির মধ্যে ২৬টি আসনে জয় পেয়েছিল। বিজেপির ভাগ্যে জুটেছিল ১টি আসন। এবার কি সেই সমীকরণ বদলাতে পারবে গেরুয়া শিবির? নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস? বলবে সময়। 

আরও পড়ুন:আকাশে চক্কর কাটার পর ভূয়সী প্রশংসা করেছিলেন মোদি, আরও ৯৭টি Tejas কেনায় সায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget