এক্সপ্লোর

Murshidabad Polls 2021 ভোটের আগে রক্ত ঝরল মুর্শিদাবাদে, বোমার আঘাতে মৃত্য সিপিএম কর্মীর, হরিহরপাড়ায় পথ অবরোধ সংযুক্ত মোর্চার

জানা গেছে, নিহত সিপিএম কর্মী খোসলপুরের আবুল কাশেম আলি। তিনি দীর্ঘদিনের বাম কর্মী হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারের কাজ করছিলেন।  এ জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গতকাল রাতে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ: ভোটের আগে রক্ত ঝরল মুর্শিদাবাদে। ঘটনায় নিহত এক বাম কর্মী।ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়।  সোমবার রাতের এই ঘটনার   প্রতিবাদে সংযুক্ত মোর্চার কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। হরিহরপাড়ার নিশ্চিন্তপুর মোড়ে অবরোধ করেন কংগ্রেস-বাম ও আইএসএফ কর্মী-সমর্থকরা।

জানা গেছে, নিহত সিপিএম কর্মী খোসলপুরের আবুল কাশেম আলি। তিনি দীর্ঘদিনের বাম কর্মী হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারের কাজ করছিলেন।  এ জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গতকাল রাতে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনার প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে সংযুক্ত মোর্চা। তারা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। ঘটনাস্থলে এসে পৌঁছন কংগ্রেস প্রার্থী। পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করেছে। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা তৃণমূল কর্মী বলে জানা গেছে।আগামী ২৯ এপ্রিল এই আসনে ভোট। তার আগে সিপিএম কর্মী খুনে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জেলায় ভোটের আগে রাজনৈতিক হিংসার এই ঘটনা আশঙ্কাও ছড়িয়েছে।

উল্লেখ্য, রাজ্যে চতুর্থ দফার নির্বাচন চলাকালে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনা ঘিরে এখনও রাজনৈতিক বাকযুদ্ধ চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। 

নির্বাচন কমিশন শীতলকুচির ২২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয়।  সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচনের দাবিতে মাথাভাঙার মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অভিযোগ, ওইদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিচালানোর আগে তাদের দলের চারজন কর্মীকে মারধর করে তৃণমূলের লোকজন।শীতলকুচির জোড়া পাটকির ১২৬ নম্বর বুথে এখনও পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।  তার আগেই পুনর্নির্বাচন নিয়ে চড়ছে উত্তাপ।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget