এক্সপ্লোর

Panchayat Election 2023: ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ

বিজেপির উপর হামলার অভিযোগে পাকড়াও এক দুষ্কৃতী। বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ। দিনহাটার (Dinhata) কালমাটিতে দফায় দফায় বোমা-গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম ৪ বিজেপি কর্মী।

ফের অশান্ত দিনহাটা: পঞ্চায়েত ভোটের আগে দফায় দফায় উত্তেজনা। গুলিবিদ্ধ ৩জন, মাথা ফাটল ফাটল ১ বিজেপি কর্মীর। 'বিজেপি প্রার্থীর বাড়ির সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা'। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিজেপির উপর হামলার অভিযোগে পাকড়াও এক দুষ্কৃতী। বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 

এদিকে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কংগ্রেস কর্মীকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেইসময় প্রচুর লোক এসে হামলা চালায়। দুজনকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের স্ত্রীর দাবি, এবারের ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের থেকে তার স্বামী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আহতরা দিনহাটা হাসপাতালে ভর্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

পঞ্চায়েত ভোটের আগ ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে দিকে দিকে অশান্তির ছবি। দিনহাটারই ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।  গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মিলনচন্দ্র বর্মন নামে ওই তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

আর এই অশান্তির আবহে ফের কোচবিহারে বোমা উদ্ধারের ঘটনা ঘটল। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা মিলেছে বলে খবর। গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী মিলন সূত্রধরের বাড়ির সামনে মিলল ২টি তাজা বোমা। পুলিশ এসে বোমা ২টি উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূলের লোকজন ভয় দেখাতে বোমা রেখে গেছে। এমনটাই অভিযোগ করছে গেরুয়া শিবির। নিজেরা রেখে তৃণমূলকে বদনামের চেষ্টা করছে। পাল্টা দাবি রাজ্যের শাসকদলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget