এক্সপ্লোর

Malda : মানিকচকে শাসকদলের 'রক্তক্ষরণ' অব্যাহত, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ২০০-র বেশি নেতা-কর্মী

Congress News : গতকাল মানিকচকের এনায়েতপুরে এক সভায় তৃণমূলত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব

করুণাময় সিংহ, মানিকচক (মালদা) : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন পর্বের মধ্যেই ফের ধাক্কা শাসক শিবিরে। মালদার মানিকচকে (Malda Manikchak) আবার ভাঙল তৃণমূল (TMC)। শাসক দলের সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন, মালদা জেলা কমিটির প্রাক্তন সহ-সভাপতি তথা মানিকচকের তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মঃ মাজিরুদ্দিন-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং দুই শতাধিক কর্মী।

গতকাল মানিকচকের এনায়েতপুরে এক সভায় তৃণমূলত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব। সভায়  উপস্থিত ছিলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম।

কংগ্রেসে যোগদান করে মোয়াজ্জেম হোসেন বলেন, 'দল করতে চেয়েছিলাম। কিন্তু দীর্ঘ সাত মাস ধরে আমাকে কোণঠাসা করে রাখা হয়েছে। আমার স্ত্রী জেলা পরিষদের মেম্বার। তাঁকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি দলটা দুর্নীতিতে ভরে গেছে। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলাম।'

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেন, 'তৃণমূল কংগ্রেস পচে গেছে। দুর্নীতিতে ভরে গেছে। তাই যাঁরা ভাল মানুষ তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন। প্রতিদিন বাংলায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক বাড়ছে।'

যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলে সহ-সভাপতি দুলাল সরকার বলেন, 'অনেকে ক্ষমতায় থেকে মানুষের কাজ করেননি। তাঁরা টিকিট পাবেন না, এই আশঙ্কা থেকেই দলত্যাগ করছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।'

পঞ্চায়েত ভোট ঘিরে দিকে দিকে অশান্তির আবহ। অনেক জায়গাতেই সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক তখনই তৃণমূল ছেড়ে অন্য় দলে যোগ দেওয়ার ঘটনাও সামনে আসছে। যেমন- মালদার মানিকচকে। আগের দিনই সিপিএম দাবি করে, মানিকচকে শতাধিক তৃণমূল নেতা-কর্মী শাসক শিবির ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে। 

মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউদজামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছেন বলে দাবি। সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউদজামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। আসাউদজামান বলেন, 'তৃণমূলে দালালের রাজ চলছে। দলের ভাবমূর্তি আমার পছন্দ হল না। তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম।'

আরও পড়ুন ; তৃণমূল ছেড়ে সিপিআইএমে, ভোটের আবহে মালদায় উলটপুরাণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget