এক্সপ্লোর

Panchayat Election 2023: 'আমি কিষেণজিকে সোজা করা লোক', হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Attacks TMC : পঞ্চায়েতে তৃণমূলকে সাফ করার দাবি, ঝাড়গ্রামে বিস্ফোরক শুভেন্দু , কী বললেন তিনি ?

ঝাড়গ্রাম:  মূলত মনোনয়ন পর্ব শেষ হতেই পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কোচবিহার থেকে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করেছেন বিজেপিকে নিশানা। আর এদিন পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে এসে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

'জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস চলবে না'

এদিন  গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে। উল্লেখ্য, এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি শুভেন্দুর। বিকেলে ফিরবেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে, করবেন জোড়া জনসভা। তবে তার আগেই নয়াগ্রামে নির্বাচনী প্রচার থেকে হুঁশিয়ারি দিয়ে এদিন শুভেন্দু বলেন,  'জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস চলবে না।'

'আমি কিষেণজিকে সোজা করা লোক'

পঞ্চায়েতে তৃণমূলকে সাফ করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। তবে এখানেই শেষ নয়, হুঙ্কার দিয়ে এদিন শুভেন্দুর সংযোজন, 'আমি কিষেণজিকে সোজা করা লোক।' উল্লেখ্য, সালটা ছিল ২০১১ । তখন সবে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল জঙ্গলমহলে শান্তি ফেরানো। ওই বছরের নভেম্বর মাসেই বদলাল সমীকরণ। বছর ৫৫ তেই যবনিকা পড়েছিল একটা অধ্যায়ের। মাওবাদী নেতার মৃত্যুতে সেদিন উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। 

প্রচারের ময়দানে শাসক-বিরোধী

প্রসঙ্গত, পুরভোট হোক কিংবা বিধানসভা ভোট শাসক-বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই একাধিকবার দেখে এসেছে বাংলা। বিধানসভা ভোটের আগে শাহ-মোদির সপ্তাহে সপ্তাহে বঙ্গ সফরে এসে প্রচার এবং শাসকদলকে নিশানার ছবিও যেমন প্রকাশ্যে এসেছে। ঠিক তেমনই ডবল ইঞ্জিনের স্বপ্ন পূরণ হবে না বলে হুঙ্কার দিতে শোনা গিয়েছিল শাসকদলের শীর্ষ নের্তৃত্বকেও।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

সেমিফাইনাল

তবে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে কিছু বিশেষ ইস্যু। নিয়োগ দুর্নীতি তো বটেই, কেন্দ্রীয় প্রকল্প-সহ একাধিক ইস্যুকে ঢাল বানিয়ে ময়দানে নেমেছে দুই দলই। তবে বরাবরের মতোই ভোটের আগে জুড়ে যায় ভোট পূর্ববর্তী হিংসার ইস্যুগুলি। যেমন একুশের আগে ছিল শালবনী, তেমন লোকসভা ভোটের আগে পঞ্চায়েতের এই সেমিফাইনালে উঠে আসছে একাধিক ইস্যু। তবে শেষ হাসি কে হাসবে, তা শুধুই সময়ের অপেক্ষা বলেই চাপান উতোর রাজনৈতিক মহলে। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget