এক্সপ্লোর

Panchayat Election: ভোটের আগেই বাঁকুড়ায় একতরফা জয় তৃণমূলের, প্রার্থীই দিতে পারল না বিজেপি

Bankura:বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার ৫৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৭টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসকদল।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন বিরোধীরা। এরই মধ্যে পঞ্চায়েত স্তরে ভোটের আগেই একাধিক আসনে জয় পেয়ে গেল তৃণমূল। তাও আবার বিজেপির শক্তঘাঁটিতে। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার ৫৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৭টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসকদল। ৬টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে চারটিই গেল তাদের দখলে। একই ছবি পুরুলিয়াতেও। সেখানেই গ্রাম পঞ্চায়েতের সাতটি এবং পঞ্চায়েত সমিতির একটি আসন ভোটের আগেই দখল করেছে তৃণমূল। 

উত্তর ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকে পুরুলিয়া। মনোনয়ন জমার সময়সীমা শেষের পর স্ক্রুটিনি শুরু হতেই একাধিক জেলা থেকে আসতে শুরু করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের খবর। সেই ছবি দেখা গিয়েছে জঙ্গলমহলের দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়াতেও।

বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমায় মোট ৫৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র, এই চারটি ব্লকের ৩৭টি গ্রাম পঞ্চায়েতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এই মহকুমার ৬টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে চারটিই ভোটের আগে শাসকদলের দখলে চলে এসেছে। এই খবর সামনে আসার পরই উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ২০১৯-এ এই বিষ্ণুপুর লোকসভা আসনেই জয়ী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ। ২০২১-এর বিধানসভা ভোটেও এই বিষ্ণুপুর মহকুমার সোনামুখী,ইন্দাস, কোতুলপুর ও বিষ্ণুপুর-এই চারটি বিধানসভায় জয়ী হয় বিজেপি। 

কিন্তু এর দু'বছরের মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দলের এই হাল কেন? বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, 'প্রশাসন, পুলিশ ও তৃণমূলের গুন্ডারা এই জয় তাদের হাতে এনে দিয়েছে। যারা নমিনেশন করতে গেছে তাদের পুলিশ থেকে শুরু করে হ্যাকেল করা হয়েছে। বিডিও অফিস থেকেও বের করে দেওয়া হয়েছে। ব্যাপক সন্ত্রাস চলেছে। এটা তো নারকীয় উল্লাস। গণতন্ত্রের হত্যাকারীরা উল্লাস করছে।' 

পাল্টা দাবি:
অভিযোগ উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূলও। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বলেন, '১৪৪ ধারা আছে। সিসিটিভির নজরদারিতে ফাইলিং হচ্ছিল। দায়িত্ব নিয়ে বলছি, কোনও দল যদি ব্লক গেটে এসে থাকে, তাহলে যে কেন্দ্রের জন্য এসেছে, সেখানে প্রার্থী প্রত্যাহার করব। বাস্তবে ওদের সাংগঠনিক দিক দিয়ে ওরা অনেক দূরে। ওরা প্রার্থী পায়নি।'

প্রশাসন সূত্রে খবর, সোনামুখী ও বিষ্ণুপুরে বিধানসভা এলাকায় বিজেপি কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে। ইন্দাসে গ্রাম পঞ্চায়েতে মাত্র একটি আসনে প্রার্থী দিতে পেরেছে গেরুয়া শিবির। চার ব্লকে গুটি কয়েক প্রার্থী দিতে পেরেছে সিপিএম। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আসা গ্রাম পঞ্চায়েতগুলির সিংহভাগই বিরোধীশূন্য পঞ্চায়েত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

একই ছবি পুরুলিয়াতেও:
এখনও পর্যন্ত দুটি গ্রাম পঞ্চায়েতের সাতটি আসনে এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে বিনা লড়াইয়েই জয়ী হয়েছে তৃণমূল।

আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget