এক্সপ্লোর

Panchayat Election 2023: 'আমার মেম্বার না জিতলে ৫ বছর কোনও উন্নয়ন হবে না', বেফাঁস রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী

TMC: 'লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী চাইলে তৃণমূলকে ভোট দিন' রায়গঞ্জে প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর। 

হেমতাবাদ: তৃণমূলকে ভোট না দিলে, মিলবে না রাস্তা, আলো, জল। পঞ্চায়েত ভোটের মুখে, এবার এমনই হুঁশিয়ারি শোনা গেল খোদ এক মন্ত্রীর গলায়। অন্তত এমনটাই বলছে ভাইরাল ভিডিও। পঞ্চায়েত ভোটপ্রচারে (Panchayat Election) ফের বিতর্কে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। 'আমার মেম্বার না জিতলে আগামী ৫ বছর কোনও উন্নয়ন হবে না। রাস্তা, লাইট, জলের ব্যবস্থা হবে না। শুধু লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী চাইলে অন্যদের ভোট দিন'। রায়গঞ্জে প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর। 

কী হুঁশিয়ারি? এ দিন সত্যজিৎ বর্মন বলেন, 'তোমরা যদি বলো, যে আমরা ভোট দিয়ে মেম্বারকে জেতাব, তাহলে আমাদের রাস্তাটা করে দিন। আর তোমরা যদি বলো যে, মেম্বার জিতলে জিতবে, না জিতলে না। তাহলে তোমার রাস্তা ৫ বছরেও হবে না, এটা আমি কথা দিয়ে গেলাম। ৫ বছর আমরা ক্ষমতায় থাকব, তোমাদের রাস্তা হতে দেব না'। এখানেই শেষ নয়, শুধু রাস্তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,  'না হবে রাস্তা, না হবে লাইট, না হবে কোনও জলের ব্যবস্থা। এই কথা আমি বলে গেলাম'। আর এই মন্তব্য় ঘিরেই বিতর্ক ছড়িয়েছে বিরোধী মহলে। 

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জগদীশপুরে ভোটের প্রচার করতে যান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, রাস্তা লাগলে, তবে তৃণমূলের প্রার্থীকে ভোট দিতে হবে।              

সত্যজিৎ বর্মন আরও বলেছেন, তৃণমূলে ভোট দেবেন, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের স্বার্থে, খাদ্যশ্রীর জন্য, ছেলে-মেয়েদের বইপত্র জুতোর জন্য, কৃষকবন্ধুর জন্য, যে যে প্রকল্পগুলি আছে , ওইগুলির জন্য। আর পঞ্চায়েতে মেম্বার করবেন না, আমার আর দরকার নেই, তাহলে অন্য কাউকে ভোট দেবেন'।                                     

তবে শুধু সত্যজিৎ বর্মন নন,  এর আগে একই ধরনের হুঁশিয়ারি শোনা গেছে হাওড়ার উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা এবং করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের মুখে। এ ছাড়াও তালিকায় রয়েছেন দিনহাটার উদয়ন গুহও। বিভিন্ন ক্ষেত্রেই তার গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। এবার একই সুর শোনা গেল এক মন্ত্রীর গলাতেও। যদিও এই ঘটনায় সত্যজিৎ বর্মনের পাশেই দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget