এক্সপ্লোর

Panchayat Election : 'আইএসএফের কাছে এত বোমা আসছে কী করে, পুলিশ সেটা দেখুক' হুঁশিয়ারি সব্যসাচী দত্তর

Sabyasachi Dutta : পঞ্চায়েত ভোটের আগে, ভাঙড়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে। 

সমীরণ পাল, ভাঙড় : পঞ্চায়েত ভোট ঘিরে ভাঙড়ে সন্ত্রাস। তিন রাজনৈতিক কর্মীর প্রাণহানি। এর জন্য পুলিশকে দায়ী করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আইএসএফের কাছে এত বোমা আসছে কী করে, পুলিশ সেটা দেখুক। আমাদের সরকার চলে যেতে পারে মনে করে কেউ কেউ আইএসএফের কোলে ঝোল টানতে চাইছে। আমার, সওকতের, আরাবুলের কাছে হিসেব রয়েছে। হিসেব রেখেছেন মুখ্যমন্ত্রীও। অতএব সাবধান। শনিবার ভাঙড়ের সভা থেকে পুলিশকে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে, ভাঙড়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে। 

ভাঙড়ে সভার মাঝে সব্যসাচী দত্ত বলেছেন, 'এত বোম আসছে কোথা থেকে আইএসএফের কাছে? পুলিশ-প্রশাসনকে বলব, একটু পর্যালোচনা করুন এবং এখানে পুলিশ সবাই খারাপ নয়। কিন্তু কেউ কেউ রাতের অন্ধকারে ভাবছেন, সরকারটা আমাদের চলে গেল, সেই জন্যে একটু আইএসএফের কোলে ঝোল টেনে নিই। বন্ধু, আমার কাছে, সওকতের কাছে, আরাবুল ভাইয়ের কাছে তো হিসাব আছেই। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের চেয়ে বেশি হিসাব আছে। দয়া করে সেটা করবেন না।'

পুলিশকে উদ্দেশ করে তৃণমূল নেতার বার্তা, 'রাজ্যে প্রশাসন চালাচ্ছেন আপনারা। মানুষকে রক্ষা করুন। আজকে যদি ১৫ তারিখ আপনারা যদি এই জিনিস হতে না দিতেন, তাহলে আমরা ৩ টি তরতাজা প্রাণ হারাতাম না। কে বলেছিল আপনাদের, কে মাথার দিব্যি দিয়েছিল যে, আপনারা কিছু করবেন না, কেউ বলেনি। আপনারা যদি সেদিন রুখে দাঁড়াতেন, তাহলে কিন্তু এই জিনিস হত না।'                             

প্রসঙ্গত, ভাঙড় উত্তপ্ত হওয়ার মাঝে পুলিশকে দেখা গিয়েছিল কার্যত দর্শকের ভূমিকায়। ক্যামেরাও ধরাও পড়েছে যে ছবি। আপাতত ভাঙড়ে পা রেখে এরিয়া ডমিনেশনের কাজ ইতিমধ্যে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।                              

আরও পড়ুন- 'যদি কেউ দুষ্টুমি করে, দুটো চড় মারবেন' পঞ্চায়েতের প্রচারে তৃণমূল কর্মীদের শাসনের বার্তা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget