এক্সপ্লোর

Panchayat Poll Violence : নির্বাচনের আগেই আগে একের পর এক মৃত্যু, ভোটের বলি বেড়ে ২৩

ভোট শুরুর আগেই জেলায় জেলায় অশান্তি। কোন কোন জেলায় মৃত্যু?

ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল, রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আজ পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হবে। কিন্তু তার আগেই রাজ্যজুড়ে হিংসার অভিযোগ। ভোটের আগে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল। রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, তুফানগঞ্জে খুন শাসকদলের কর্মী। সবমিলিয়ে ভোটের বলি বেড়ে ২২।

মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঝরাতে ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। রেজিনগরের ঝিকরা গ্রামে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

নির্দলপ্রার্থীর সমর্থক খুন

পঞ্চায়েত ভোটের সকালেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নির্দলদের ক্যাম্প ভাঙচুর।

অভিযোগ, গতকাল রাতে নির্দল সমর্থকরা ক্যাম্পে বসে থাকাকালীন বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। বোমাও ছোড়ে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর স্বামীর মদতেই হামলা চলে বলে অভিযোগ নির্দলদের। সকালে ফের উত্তেজনা ছড়ায়। টাকি রোড অবরোধ করেন নির্দল সমর্থকরা।

বুথের বাইরে বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও নির্দল সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা ছিল কার্যত নীরব দর্শকের। বুথে তালা আটকে দেন তাঁরা। বুথের সামনে ধর্নায় বসেছেন নিহত নির্দল সমর্থকের স্ত্রী।  

খড়গ্রামে ফের খুন

ভোটের দিন মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন ! দেহ উদ্ধার উদ্ধার হল কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর । খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন এই  তৃণমূল কর্মী সাবিরউদ্দিন। গতকাল নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যান রাজ্যপাল। আর আজই সেই খুনে অভিযুক্তের দেহ মিলল। 

জেলায় জেলায় হিংসা 
অন্যদিকে,  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি রোড এলাকায় তৃণমূল কর্মীকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী ছোটন দাস জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

 ভোটের আগের রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। দু’পক্ষের বেশ কয়েকজন আহত। মাঝরাতে সামশেরগঞ্জের সুলিতলা এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। রাস্তায় এখনও পড়ে রয়েছে বোমা। অভিযোগ, ভেঙে দেওয়া হয় কাঞ্চনতলা-সুলিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রশিম শেখের মোটরবাইক। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চলে। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। কংগ্রেস ও তৃণমূল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছে। গ্রামবাসীরা আতঙ্কিত।  

আরও পড়ুন :

 আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ

 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget